ফিলিস্তিনি মাছ ধরার নৌকায় ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণ
https://parstoday.ir/bn/news/west_asia-i57820-ফিলিস্তিনি_মাছ_ধরার_নৌকায়_ইসরাইলি_বাহিনীর_গুলিবর্ষণ
ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেছেন, অবরুদ্ধ গাজা উপত্যাকার উপকূলে ইহুদিবাদী ইসরাইলি নৌ বাহিনী ফিলিস্তিনি কয়েকটি মাছ ধরার নৌকায় সরাসরি গুলি চালিয়েছে এবং দুই ভাইকে আটক করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৪, ২০১৮ ১৪:৩৯ Asia/Dhaka
  • ফিলিস্তিনি মাছ ধরার নৌকায় ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণ

ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেছেন, অবরুদ্ধ গাজা উপত্যাকার উপকূলে ইহুদিবাদী ইসরাইলি নৌ বাহিনী ফিলিস্তিনি কয়েকটি মাছ ধরার নৌকায় সরাসরি গুলি চালিয়েছে এবং দুই ভাইকে আটক করেছে।

ফিলিস্তিনি ফিসারম্যান কমিটির প্রধান জাকারিয়া বকর আরবি ভাষার সংবাদ মাধ্যম সাফা সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে ইসরাইলি সেনারা আজ (বৃহস্পতিবার) সকালে গাজা উপত্যকার উত্তর উপকূলে ফিলিস্তিনিদের কয়েকটি মাছ ধরার নৌকায় গুলিবর্ষণ করে। তিনি আরো বলেন, এক পর্যায়ে সেনারা একটি নৌকায় ওঠে সেখানে থাকা দুই ভাইকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। আটকৃতদের নাম রাসেম এবং মোহাম্মদ জায়েদ।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি গাজা উপত্যকার উপকূলে ইসরাইলি সেনাদের গুলিতে এক জেলে নিহত হওয়ার পাশাপাশি আরো দু'জন আহত হয়েছিলেন। ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র আশরাফ আল-কুদরা এ খবর জানিয়েছিলেন। গাজায় প্রায় ৪,০০০ জেলে রয়েছেন যাদের বেশিরভাগই দারিদ্রসীমার নীচে বসবাস করছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/২৪