সৌদির কাছে পরমাণু তথ্য বিক্রি করছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i58210-সৌদির_কাছে_পরমাণু_তথ্য_বিক্রি_করছে_ইসরাইল
সৌদি আরবের কাছে পরমাণু তথ্য বিক্রি করছে ইহুদিবাদী ইসরাইল। এ পদক্ষেপের ফলে সৌদি আরব পরমাণু অস্ত্র বানাতে সক্ষম হবে। ইসরাইলের একজন শীর্ষ পর্যায়ের পরমাণু বিশ্লেষক এ তথ্য ফাঁস করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০১, ২০১৮ ০৬:৩৪ Asia/Dhaka
  • বিন সালমান (বামে) ও নেতানিয়াহু
    বিন সালমান (বামে) ও নেতানিয়াহু

সৌদি আরবের কাছে পরমাণু তথ্য বিক্রি করছে ইহুদিবাদী ইসরাইল। এ পদক্ষেপের ফলে সৌদি আরব পরমাণু অস্ত্র বানাতে সক্ষম হবে। ইসরাইলের একজন শীর্ষ পর্যায়ের পরমাণু বিশ্লেষক এ তথ্য ফাঁস করেছেন।

অ্যামি দোর-অন নামের ইসরাইলি সামরিক বাহিনীর শীর্ষ পরমাণু বিশ্লেষক জানান, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এ সহযোগিতা সম্ভব হয়েছে। তিনি জানান, এ পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা শুরু হতে পারে।

ইসরাইলি বিশ্লেষকের মতে- শেষ পর্যন্ত সৌদি আরব পরমাণু অস্ত্র তৈরির দিকে ঝুঁকতে পারে তা জানা সত্ত্বেও ইসরাইল রিয়াদকে পরমাণু তথ্য দেবে এই কারণে যে, যাতে সৌদি আরব পাকিস্তানের মতো দেশের কাছে না যায়।

ইসরাইল-সৌদি বেড়ে চলা সম্পর্কের কথা উল্লেখ করে অ্যামি দোর বলেন, “সৌদি আরব যাতে সম্পূর্ণভাবে পাকিস্তানের ওপর নির্ভরশীল না হয়ে পড়ে এজন্য ইসরাইল রিয়াদকে পরমাণু অস্ত্র বানাতে সাহায্য করতে চায়।”

সৌদি আরব এরইমধ্যে পরমাণু কর্মসূচি চালুর জন্য আমেরিকার অনুমতি চেয়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১