ইসরাইলকে পরাজিত করার শক্তি আছে তাই ইরানকে এত ভয়: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i58294-ইসরাইলকে_পরাজিত_করার_শক্তি_আছে_তাই_ইরানকে_এত_ভয়_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, আমেরিকা ইরানিদের ভয় পায়। কারণ ইহুদিবাদী ইসরাইলকে পরাজিত করার শক্তি ইরানিদের রয়েছে। বৈরুতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ.)'র মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
(last modified 2026-08-28T10:43:06+00:00 )
জুন ০২, ২০১৮ ১১:৩০ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন নায়িম কাসেম
    বক্তব্য রাখছেন নায়িম কাসেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, আমেরিকা ইরানিদের ভয় পায়। কারণ ইহুদিবাদী ইসরাইলকে পরাজিত করার শক্তি ইরানিদের রয়েছে। বৈরুতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ.)'র মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নায়িম কাসেম আরও বলেছেন, ইরানিরা ইসরাইলকে পরাজিত করার শক্তি রাখে বলেই আমেরিকা চায় না ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও জাতির নিরাপত্তা নিয়ে কাজ করুক। তাদের নিরাপত্তা রক্ষা করুক। 

তিনি বায়তুল মুকাদ্দাসের গুরুত্ব তুলে ধরে বলেন, বায়তুল মুকাদ্দাস মুক্ত হলে বিশ্ব মানবতা মুক্তি পাবে। এ কারণেই ইমাম খোমেনি (রহ.) প্রত্যেক রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস হিসেবে ঘোষণা করেছেন।

বৈরুতের এই অনুষ্ঠানে প্রতিরোধকামী আলেমদের আন্তর্জাতিক জোটের সভাপতি শেইখ মাহের হামুদও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ইসলামি ইরান সব সময় মজলুম ও নির্যাতিতদের পাশে ছিল। এ প্রসঙ্গে তিনি ফিলিস্তিন, ইরাক ও সিরিয়ায় ইরানের গঠনমূলক ভূমিকার কথা তুলে ধরেন।

আগামী ৪ জুন ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে ইমাম খোমেনি (রহ.)'র মৃত্যুবার্ষিকী পালন করা হবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২