সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় আরো ১২ বেসামরিক ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i58318-সিরিয়ায়_মার্কিন_জোটের_বিমান_হামলায়_আরো_১২_বেসামরিক_ব্যক্তি_নিহত
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন জোটের কয়েক দফা বিমান হামলায় অন্তত এক ডজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ০২, ২০১৮ ১৬:৪২ Asia/Dhaka
  • সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় আরো ১২ বেসামরিক ব্যক্তি নিহত

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন জোটের কয়েক দফা বিমান হামলায় অন্তত এক ডজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (শনিবার) জানিয়েছে, হাসাকা প্রদেশে তাকফিরি দায়েশ নিয়ন্ত্রিত হিদাজ গ্রামে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী কামানের গোলা এবং বিমান দিয়ে হামলা চালালে এসব বেসামরিক ব্যক্তি নিহত হয়। নিহতদের মধ্যে দুই নারী এবং দুই শিশু একই পরিবারের সদস্য বলে সংস্থাটি জানিয়েছে।

অবজারভেটরি আরো  জানিয়েছে, ইউফ্রেটিস নদীর পূর্ব অংশে  গত ২৪ ঘন্টায় জোটের হামলায় বেসামরিক ব্যক্তিদের নিহতের সংখ্যা ২০ এ দাঁড়িয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোরের একটি এলাকায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় গত বৃহস্পতিবার আট বেসামরিক ব্যক্তি নিহত হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/২