‘ইরান-বিরোধী আগ্রাসনের অংশ হবে না কাতার’
https://parstoday.ir/bn/news/west_asia-i58362-ইরান_বিরোধী_আগ্রাসনের_অংশ_হবে_না_কাতার’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো রকম সামরিক আগ্রাসন চালানো হলে তাতে কাতার যোগ দেবে না। কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল-আতিয়ার বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৩, ২০১৮ ১৩:৫৭ Asia/Dhaka
  • কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল-আতিয়া
    কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল-আতিয়া

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো রকম সামরিক আগ্রাসন চালানো হলে তাতে কাতার যোগ দেবে না। কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল-আতিয়ার বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর দিয়েছে।

সিঙ্গাপুরে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেছেন। তিনি বলেন, “আমেরিকা ও ইসরাইলকে ডেকে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা কী বুদ্ধিমানের কাজ হবে?” কাতারি মন্ত্রী বলেন, তৃতীয় কোনো পক্ষ মধ্যপ্রাচ্যকে কিংবা এ অঞ্চলের কোনো দেশ ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে চাইছে কিন্তু এ ধরনের পদক্ষেপ হবে খুবই বিপজ্জনক।

তিনি আরো বলেন, “ইরান হচ্ছে পরবর্তী দরজা। আমাদের উচিত যুদ্ধ বাদ দিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসা। এ দেশটি যুদ্ধের পাগল নয় বরং আলোচনা ও সংলাপে বসার দেশ। সবার উচিত বিষয়টি মাথায় নেয়া এবং সেভাবে এগিয়ে যাওয়া। আমরা ধারণা, আমেরিকা যথেষ্ট পরিপক্ক এবং ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর মতো ভুল তারা করবে না।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩