পূর্ব বায়তুল মুকাদ্দাসে কমেছে ইহুদিবাদীর সংখ্যা: গবেষণা রিপোর্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i58764-পূর্ব_বায়তুল_মুকাদ্দাসে_কমেছে_ইহুদিবাদীর_সংখ্যা_গবেষণা_রিপোর্ট
অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাসে ইহুদি বসতি স্থাপনকারীর সংখ্যা কমে গেছে বলে জানিয়েছে ইহুদিবাদী ইসরাইলের গবেষণা সংস্থা 'ওরশালিম'। এর ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইহুদিবাদীরা। ওরশালিম বলছে, ১৯৯০ এর দশকে পূর্ব বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) ইহুদি বসতি স্থাপনকারীরা ছিল ৪৯ শতাংশ। কিন্তু এখন তা ৩৯ শতাংশে নেমে এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১১, ২০১৮ ০৮:৫৩ Asia/Dhaka
  • পূর্ব বায়তুল মুকাদ্দাসে কমেছে ইহুদিবাদীর সংখ্যা: গবেষণা রিপোর্ট

অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাসে ইহুদি বসতি স্থাপনকারীর সংখ্যা কমে গেছে বলে জানিয়েছে ইহুদিবাদী ইসরাইলের গবেষণা সংস্থা 'ওরশালিম'। এর ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইহুদিবাদীরা। ওরশালিম বলছে, ১৯৯০ এর দশকে পূর্ব বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) ইহুদি বসতি স্থাপনকারীরা ছিল ৪৯ শতাংশ। কিন্তু এখন তা ৩৯ শতাংশে নেমে এসেছে।

জনসংখ্যা কাঠামোর এ পরিস্থিতির কারণে বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে আরও বেগ পেতে হবে বলে গবেষণা প্রতিষ্ঠানটি মন্তব্য করেছে। 

ওরশালিমের তথ্য মতে, পূর্ব বায়তুল মুকাদ্দাসের জনসংখ্যার ৬১ শতাংশই হচ্ছে ফিলিস্তিনি। জনসংখ্যার দিক থেকে বেশি হলেও তাদের নিয়ন্ত্রণে থাকা ঘরবাড়ির সংখ্যা ইহুদিবাদীদের তুলনায় এক তৃতীয়াংশ। 

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় পূর্ব বায়তুল মুকাদ্দাসে আরও বেশি ইহুদি বসতি স্থাপন করে সেখানে ইহুদিবাদীর সংখ্যা বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে বলে সংস্থাটি মন্তব্য করেছে। ইহুদি বসতি নির্মাণের প্রক্রিয়া জোরদার করতেও প্রস্তাব করেছে 'ওরশালিম।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১