গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞের নিন্দা জানাতে ভোটাভুটির আয়োজন করবে জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i58904-গাজায়_ইসরাইলি_হত্যাযজ্ঞের_নিন্দা_জানাতে_ভোটাভুটির_আয়োজন_করবে_জাতিসংঘ
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক বর্বরোচিত হত্যাযজ্ঞের নিন্দা জানাতে একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভোটাভুটির আয়োজন করবে জাতিসংঘের সাধারণ অধিবেশন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০১৮ ১২:৪৪ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞের নিন্দা জানাতে ভোটাভুটির আয়োজন করবে জাতিসংঘ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক বর্বরোচিত হত্যাযজ্ঞের নিন্দা জানাতে একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভোটাভুটির আয়োজন করবে জাতিসংঘের সাধারণ অধিবেশন।

গত ১ জুন ফিলিস্তিনিদের সুরক্ষা দেয়ার দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা কুয়েতের একটি প্রস্তাবে আমেরিকা ভেটো দেয়ার পর ফিলিস্তিনসহ আরো কিছু বন্ধু দেশের আহ্বানে আজ বুধবার আরো পরে এ ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আরব রাষ্ট্রগুলোর সমর্থপুষ্ট এ নতুন খসড়া প্রস্তাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত এবং অগ্রহণযোগ্য শক্তি প্রয়োগ না করতে ইসরাইলি সেনাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যাকার অধিবাসীরা গত ৩০ মার্চ থেকে  নিজেদের ভূমিতে ফিরে যাওয়ার লক্ষ্যে গাজা সীমান্তে ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল করে আসছে। ইসরাইলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১৩১ ফিলিস্তিনি শহীদ এবং আরো ১৩,৯০০ জন আহত হয়।     

খসড়া প্রস্তাবে ৬০ দিনের মধ্যে অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনিদের নিরাপত্তা, সুরক্ষা এবং তাদের কল্যাণ নিশ্চিত করার উপায় এবং পন্থা বের করতে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া, প্রস্তাবে গাজা উপত্যকার ভেতরে এবং বাইরে ফিলিস্তিনিদের অবাধে চলাচলের ওপর ইসরাইল যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অবসানেরও আহ্বান জানানো হয়েছে। এদিকে, খসড়া প্রস্তাবকে মৌলিকভাবে একটি ভারসাম্যহীন টেক্সট হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি। তিনি বলেন, প্রস্তাবে গাজা পরিস্থিতি  নিয়ে প্রকৃত সত্যকে আড়াল করা হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৩