হুদায়দা বিমানবন্দর দখলের দাবি করল সৌদি জোট
https://parstoday.ir/bn/news/west_asia-i59282-হুদায়দা_বিমানবন্দর_দখলের_দাবি_করল_সৌদি_জোট
সৌদি সমর্থিত এবং ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত বাহিনী হুদায়দা বিমানবন্দর দখলের দাবি করেছে। তারা বলেছে, হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে তারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২০, ২০১৮ ১৭:১৯ Asia/Dhaka
  • সৌদি জোটর প্রচার করা ছবিতে দেখা যাচ্ছে হাদিপন্থি এক সেনা হুদায়দা বিমানবন্দরের ভবনে অবস্থান করছে
    সৌদি জোটর প্রচার করা ছবিতে দেখা যাচ্ছে হাদিপন্থি এক সেনা হুদায়দা বিমানবন্দরের ভবনে অবস্থান করছে

সৌদি সমর্থিত এবং ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত বাহিনী হুদায়দা বিমানবন্দর দখলের দাবি করেছে। তারা বলেছে, হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে তারা।

সৌদি নেতৃত্বাধীন জোটের কমান্ডার ব্রিগেডিয়ার আব্দুস সালাম আশ-শেহি আজ (বুধবার) এক ভিডিও বার্তায় বলেছেন, হুদায়দা বিমানবন্দর সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়েছে এবং এটা এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

হুথি যোদ্ধারা

এদিকে, হুথি আন্দোলনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মুহাম্মাদ আল-বুখাইতি আজ দিনের শুরুর দিকে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসীদের মাধ্যমে হুদায়দা বিমানবন্দর দখলের রিপোর্ট নাকচ করে দেন। এর একদিন আগে সৌদি সেনারা ঘোষণা করেছিল যে, তারা হুদায়দা বিমানবন্দরের প্রধান ভবনে ঢুকে পড়েছে।

হুদায়দা সমুদ্রবন্দর থেকে হুদায়দা বিমানবন্দরের অবস্থান মাত্র আট কিলোমিটার দূরে। হুদায়দা সমুদ্রবন্দর দিয়ে দুই-তৃতীয়াংশ আমদানি পণ্য ইয়েমেনে প্রবেশ করে থাকে। এছাড়া, আন্তর্জাতিক অঙ্গন থেকে যে সামান্য কিছু ত্রাণ সহায়তা ইয়েমেনে আসে তাও এ বন্দর দিয়েই আসে। বন্দরটির দখল নিতে মরিয়া হয়ে উঠেছে সৌদি জোট। হুদায়দা আগ্রাসনে নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব ও তার মিত্ররা বিমান সমর্থন দিচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০