সৌদির সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠা করবে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i59524-সৌদির_সঙ্গে_রেল_লাইন_প্রতিষ্ঠা_করবে_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির পরিবহনমন্ত্রী ইসরায়েল কাৎজ সৌদি আরবের সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছেন। ইসরাইলের গণমাধ্যম এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৫, ২০১৮ ১৪:০৮ Asia/Dhaka
  • ইসরাইলের একটি রেল লাইনে পরীক্ষামূলক ট্রেন চালানো হচ্ছে (ফাইল ফটো)
    ইসরাইলের একটি রেল লাইনে পরীক্ষামূলক ট্রেন চালানো হচ্ছে (ফাইল ফটো)

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির পরিবহনমন্ত্রী ইসরায়েল কাৎজ সৌদি আরবের সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছেন। ইসরাইলের গণমাধ্যম এ খবর দিয়েছে।

চলতি সপ্তাহে এক বৈঠকে নেতানিয়াহু ও কাৎজ সৌদি আরবের সঙ্গে রেল লাইন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিষয়টিতে একমত হন। টাইমস অব ইসরাইল জানিয়েছে, প্রস্তাবিত রেল প্রকল্প ইসরাইলের হাইো সমুদ্রবন্দর থেকে জর্দানের রেল লাইনের সঙ্গে যুক্ত হবে। সেখান থেকে সৌদি আরব ও কয়েকটি আরব দেশকে যুক্ত করবে।  

অধিকৃত ভূখণ্ডের পশ্চিম তীরের জেনিন শহরকেও যুক্ত করবে এ রেল লাইন। ইসরাইল, সৌদি আরব ও পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশের ভেতরে রেল লাইনের অবকাঠামো থাকায় প্রকল্পটি বাস্তবায়নে খুব কম সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

সৌদিসহ আরব দেশগুলোর সঙ্গে রেল লাইন প্রতিষ্ঠা হলে অর্থনৈতিক উন্নয়নের চাইতে এ অঞ্চলে ইসরাইলের অর্থনৈতিক ও রাজনৈতিক সংযোগ তৈরি হবে বলে কাৎজ মন্তব্য করেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫