‘জুন মাসে ৩০ সৌদি সেনা নিহত হয়েছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i59850-জুন_মাসে_৩০_সৌদি_সেনা_নিহত_হয়েছে’
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের সমর্থিত সেনাদের হাতে জুন মাসে সৌদি আরবের অন্তত ৩০ জন সেনা নিহত হয়েছে। দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব যে বর্বর বিমান হামলা চালিয়ে আসছে তার জবাবে ইয়েমেনি যোদ্ধারা হামলা চালালে এসব সেনা নিহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৫, ২০১৮ ১৮:০৪ Asia/Dhaka
  • পর্যবেক্ষণ টাওয়ারে সৌদি সেনারা (ফাইল ফটো)
    পর্যবেক্ষণ টাওয়ারে সৌদি সেনারা (ফাইল ফটো)

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের সমর্থিত সেনাদের হাতে জুন মাসে সৌদি আরবের অন্তত ৩০ জন সেনা নিহত হয়েছে। দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব যে বর্বর বিমান হামলা চালিয়ে আসছে তার জবাবে ইয়েমেনি যোদ্ধারা হামলা চালালে এসব সেনা নিহত হয়।

সৌদি সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকজন কর্মীর বরাত দিয়ে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইয়েমেনি সেনা ও তাদের মিত্র যোদ্ধারা জুন মাসে জিজান, নাজরান ও আসির প্রদেশে গুলি করে ৩০ জন সৌদি সেনাকে হত্যা করেছে। এসব হামলায় ৪৬ জন সেনা আহত হয়েছে। তবে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি দাবি করেছে- ইয়েমেনি সেনাদের সঙ্গে সংঘর্ষে ২৬ জন সেনা নিহত হয়েছে।

ইয়েমেনিদের হামলায় ধ্বংস হয়েছে সৌদি সেনাদের ট্যাংক ও গাড়ি 

ইয়েমেনি সেনা ও হুথি যোদ্ধারা সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের একটি সমাবেশে কাতিউশা রকেট দিয়ে হামলা চালালেও বহু ভাড়াটে নিহত হয়।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের ওপর সৌদি আরব বর্বর বিমান হামলা চালিয়ে আসছে। কিন্তু যেসব লক্ষ্য নিয়ে এ আগ্রাসন শুরু করেছিল দেশ তারএকটিও অর্জন করতে পারে নি রিয়াদ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫