ইসরাইলি অস্ত্র ব্যবহার করছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i59883-ইসরাইলি_অস্ত্র_ব্যবহার_করছে_সৌদি_আরব
ইয়েমেন আগ্রাসনে সৌদি আরব ইহুদিবাদী ইসরাইলের অস্ত্র ব্যবহার করেছে। মার্কিন কংগ্রেসের গোয়েন্দা বিষয়ক কমিটির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য দিয়েছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৭, ২০১৮ ১৩:৩৩ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি আগ্রাসন
    ইয়েমেনে সৌদি আগ্রাসন

ইয়েমেন আগ্রাসনে সৌদি আরব ইহুদিবাদী ইসরাইলের অস্ত্র ব্যবহার করেছে। মার্কিন কংগ্রেসের গোয়েন্দা বিষয়ক কমিটির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য দিয়েছে।  

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র খালিজ অনলাইনকে জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল সৌদি বাহিনীকে নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র দিয়েছে এবং সেগুলোকে রিয়াদ ইয়েমেনের হুথি আন্দোলন নিয়ন্ত্রিত শহরগুলোতে ব্যবহার করেছে।

সূত্র বলছে, কয়েকটি লক্ষ্য নিয়ে সৌদি সেনারা এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এগুলো হচ্ছে- ইসরাইলি ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা, ধ্বংসক্ষমতা যাচাই ও মানব দেহের ওপর এসব ক্ষেপণাস্ত্রের প্রভাব কী তা খতিয়ে দেখা।

সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন

মার্কিন কংগ্রেসের ওই সূত্র বলেছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত খবরের পরিণতি চিন্তা করে সৌদি আরব মিথ্যা বলেছে যে, তারা ইসরাইলের নয় বরং আমেরিকার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

এর আগে, চলতি বছরের ৯ জানুয়ারি সুইস পত্রিকার বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছিল, তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কেনার বিষয়ে সৌদি আরব আগ্রহ প্রকাশ করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭