ইসরাইলকে কঠোর পরিণতি ভোগ করতে হবে: হামাসের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/west_asia-i60121-ইসরাইলকে_কঠোর_পরিণতি_ভোগ_করতে_হবে_হামাসের_হুঁশিয়ারি
ইহুদিবাদী ইসরাইলকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকায় তেল সরববাহ বন্ধ করার মাধ্যমে ইসরাইল গাজায় অমানবিক অবরোধ আরো তীব্র করার পরিপ্রেক্ষিতে হামাস এ হুঁশিয়ারি উচ্চারণ করলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৭, ২০১৮ ১২:৫৭ Asia/Dhaka
  • ইসরাইলকে কঠোর পরিণতি ভোগ করতে হবে: হামাসের হুঁশিয়ারি

ইহুদিবাদী ইসরাইলকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকায় তেল সরববাহ বন্ধ করার মাধ্যমে ইসরাইল গাজায় অমানবিক অবরোধ আরো তীব্র করার পরিপ্রেক্ষিতে হামাস এ হুঁশিয়ারি উচ্চারণ করলো।

ইসরাইল গত ৯ জুলাই গাজার ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে। হামাসের ওপর আরো দমন পীড়ন চালানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে তেল আবিবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ গাজার প্রধান বাণিজ্য পথ কেরেম শ্যারোম ক্রসিং বন্ধ করে দিয়েছে। এই ক্রসিং পথ দিয়ে জ্বালানী তেল, খাদ্য এবং ওষুধ ছাড়া অন্য কিছু বহন করা যাবে না বলে ইসরাইল নির্দেশ দিয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, যতদিন ফিলিস্তিনি বিক্ষোভকারীরা ইসরাইলের দিকে বিস্ফোরক ভর্তি বেলনু উড়ানোর কাজ অব্যাহত রাখবে ততদিন পর্যন্ত এ বাণিজ্য ক্রসিং বন্ধ থাকবে।

গতকাল (সোমবার) ইসরাইলের যুদ্ধমন্ত্রীর দফতর এক বিবৃতিতে জানিয়েছে, এভিগদোর লিবারম্যান সিদ্ধান্ত দিয়েছেন যে আজ মঙ্গলবার সকাল থেকে আগামী রোববার পর্যন্ত গাজায় তেল সরবরাহ স্থগিত থাকবে। হামাসের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। তবে কেরেম শ্যালোম ক্রসিং দিয়ে কেবল খাদ্য ও ওষুধ সরবরাহ করা যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৭