ইরান নিয়ে মাথাব্যথা; তেল আবিবে আলোচনা
https://parstoday.ir/bn/news/west_asia-i63666-ইরান_নিয়ে_মাথাব্যথা_তেল_আবিবে_আলোচনা
ইসলামি প্রজাতন্ত্র ইরান নিয়ে আলোচনা করতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইহুদিবাদী ইসরাইল সফর করছেন। গতকাল (রোববার) তিনি ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২০, ২০১৮ ১৫:০৮ Asia/Dhaka
  • বোল্টন (ডানে) ও নেতানিয়াহু
    বোল্টন (ডানে) ও নেতানিয়াহু

ইসলামি প্রজাতন্ত্র ইরান নিয়ে আলোচনা করতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইহুদিবাদী ইসরাইল সফর করছেন। গতকাল (রোববার) তিনি ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেন।

পশ্চিমা সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বোল্টনকে ইসরাইলের ‘অসাধারণ ঘনিষ্ঠ বন্ধু’ উল্লেখ করে নেতানিয়াহু বলেন, “আমি আপনার সঙ্গে সব বিষয় নিয়ে আলোচনা করতে চাই তবে মধ্যপ্রাচ্যে ইরানের আগ্রাসন কীভাবে বন্ধ করা যায় সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং তেহরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে হবে। অনেক ইস্যুর মধ্যে আমি মনে করি এটা হতে পারে আলোচনা শুরুর ভালো বিষয়বস্তু।”

সংবাদ সম্মেলনে জন বোল্টন (বামে) ও নেতানিয়াহু

আমেরিকা ও ইসরাইল এমন সময় ইরানের কথিত আগ্রাসন বন্ধ করার বিষয় নিয়ে আলোচনা করছে যখন নিজেরাই সারা বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সমর্থন ও উসকানি দিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। এছাড়া, বহু জনপদ তাদের হামলায় ক্ষতবিক্ষত হয়েছে এবং নিজেদের কাছে শত শত পরমাণু অস্ত্র রয়েছে।#   

পার্সটুডে/এসআইবি/২০