‘আরব লীগ বিশ্ব জনমতের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i64242-আরব_লীগ_বিশ্ব_জনমতের_দৃষ্টি_ভিন্ন_খাতে_প্রবাহিত_করার_চেষ্টা_করছে’
মধ্যপ্রাচ্যে তৎপর সন্ত্রাসীদের প্রতি আরব দেশগুলো বহু বছর ধরে যে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে তা থেকে বিশ্ব জনমতের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে আরব লীগ ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছে। এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৮ ০১:৩৮ Asia/Dhaka
  • আরব লীগের সম্মেলন (ফাইল ছবি)
    আরব লীগের সম্মেলন (ফাইল ছবি)

মধ্যপ্রাচ্যে তৎপর সন্ত্রাসীদের প্রতি আরব দেশগুলো বহু বছর ধরে যে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে তা থেকে বিশ্ব জনমতের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে আরব লীগ ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছে। এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইনের সমন্বয়ে গঠিত আরব লীগের কথিত চতুর্পক্ষীয় কমিটি কায়রো এই লীগের সদরদপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে অভিযোগ করেছে, সিরিয়া পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে ইরান।

ওই ভিত্তিহীন অভিযোগের প্রতিক্রিয়ায় কাসেমি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার প্রতি ইঙ্গিত করে বলেন, আরব লীগের এই চার দেশের সন্ত্রাসীরাই আমেরিকার টুইন টাওয়ারে হামলা চালিয়েছিল। এ ছাড়া, এই মুহূর্তে এই চার দেশ দারিদ্র পীড়িত ইমেয়েনে পাশবিক আগ্রাসন চালিয়ে যে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে তার ফলে দেশটিতে ক্ষুধা, দারিদ্র, স্বাস্থ্য ঝুঁকি এবং শরণার্থী পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

বাহরাম কাসেমি

পক্ষান্তরে ইরান সব সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক রক্ষা করাকে অগ্রাধিকার দিয়েছে। ইরাক ও সিরিয়া সরকারের আহ্বানে সাড়া দিয়ে ওই দুই দেশের সম্মতিতেই ইরান সেখানে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন।

সিরিয়ায় ইরান অস্থিতিশীলতা সৃষ্টি করলে দামেস্ক সরকারই সবার আগে তা তেহরানকে অবহিত করত বলে তিনি অভিমত প্রকাশ করেন। বাহরাম কাসেমি বলেন, আরব দেশগুলোর উচিত তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ না তুলে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলীতে ইরান যে ইতিবাচক ভূমিকা রাখছে তা স্বীকার করা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩