ইরাক ও সিরিয়া যৌথ বিজয়ী: বাশার আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i65062-ইরাক_ও_সিরিয়া_যৌথ_বিজয়ী_বাশার_আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ বলেছেন, সিরিয়া ও ইরাক হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে যৌথ বিজয়ী। কারণ এই দুই দেশ যুদ্ধের অভিন্ন ময়দানে রয়েছে। একদেশের বীরের রক্ত অন্য দেশের বীরের সঙ্গে মিশে গেছে। আজ (সোমবার) দামেস্কে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফারির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৫, ২০১৮ ১৬:০৫ Asia/Dhaka
  • ইব্রাহিম জাফারি (বামে) ও বাশার আসাদ (ডানে)
    ইব্রাহিম জাফারি (বামে) ও বাশার আসাদ (ডানে)

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ বলেছেন, সিরিয়া ও ইরাক হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে যৌথ বিজয়ী। কারণ এই দুই দেশ যুদ্ধের অভিন্ন ময়দানে রয়েছে। একদেশের বীরের রক্ত অন্য দেশের বীরের সঙ্গে মিশে গেছে। আজ (সোমবার) দামেস্কে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফারির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বাশার আসাদ আরও বলেছেন, ইরাক ও সিরিয়ার মধ্যে সম্পর্কের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শত্রুরা এই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বাধা সৃষ্টির চেষ্টা করছে। এছাড়া নিরাপত্তা সংক্রান্ত সমস্যাতো রয়েছেই। এরপরও দুই দেশের মধ্যে সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে সিরিয়া ও ইরাক অভিন্ন দৃষ্টিভঙ্গির অধিকারী বলে তিনি জানান।

 বাশার আসাদ বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তন সিরিয়া ও ইরাকের জন্য কল্যাণকর হবে। 

এ সময় ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফারি বলেন, সমৃদ্ধ ইতিহাস ও সভ্যতার দেশ হচ্ছে সিরিয়া। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পরিপূর্ণ বিজয় অর্জনের পর সিরিয়া মধ্যপ্রাচ্যে অতীতের চেয়েও জোরালো ভূমিকা পালন করতে সক্ষম হবে। 

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে সিরিয়া সফর করছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫