খাশোগি হত্যাকাণ্ড: তুরস্কে গেছেন সৌদি অ্যাটর্নি জেনারেল  
https://parstoday.ir/bn/news/west_asia-i65408-খাশোগি_হত্যাকাণ্ড_তুরস্কে_গেছেন_সৌদি_অ্যাটর্নি_জেনারেল
সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল সৌদ আল-মুজেব তুরস্ক সফরে গেছেন এবং এরইমধ্যে তিনি তুর্কি প্রধান কৌঁসুলি ইরফান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর সৌদ মুজেব তুরস্ক সফর করছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৯, ২০১৮ ১৪:২১ Asia/Dhaka
  • সৌদি অ্যাটর্নি জেনারেল সৌদ আল-মুজেব
    সৌদি অ্যাটর্নি জেনারেল সৌদ আল-মুজেব

সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল সৌদ আল-মুজেব তুরস্ক সফরে গেছেন এবং এরইমধ্যে তিনি তুর্কি প্রধান কৌঁসুলি ইরফান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর সৌদ মুজেব তুরস্ক সফর করছেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, আজ (সোমবার) ইরফান ফিদানের সঙ্গে ইস্তাম্বুল কোর্টহাউজে সাক্ষাৎ করেন সৌদি অ্যাটর্নি জেনারেল। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয় নি।

Image Caption

আমেরিকায় স্বেচ্ছা নির্বাসনে থাকা জামাল খাশোগি গত ২ অক্টোবর ব্যক্তিগত কিছু কাগজপত্রের জন্য ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেট ভবনে যান এবং সেখান থেকে তিনি আর বের হন নি। এ ঘটনায় তুরস্কের কর্মকর্তারা দ্রুতই যে প্রমাণ তুলে ধরেন তাতে বলা হয়- খশোগিকে কন্স্যুলেটের ভেতরে নির্যাতন চালিয়ে হত্যা এবং পরে তার দেহ টুকরো টুকরো করা হয়েছে।

প্রথম দিকে সৌদি আরব হত্যাকাণ্ডের কথা অস্বীকার করলেও পরবর্তীতে তা স্বীকার করে। সৌদি আরব এক পর্যায়ে একথাও স্বীকার করে যে, খাশোগিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৯