পোলিশ প্রতিনিধিদলের সাক্ষাৎ: ইউরোপকে প্রেসিডেন্ট আসাদের ভর্ৎসনা
https://parstoday.ir/bn/news/west_asia-i65504-পোলিশ_প্রতিনিধিদলের_সাক্ষাৎ_ইউরোপকে_প্রেসিডেন্ট_আসাদের_ভর্ৎসনা
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইউরোপের দেশগুলোকে তার দেশের ঘটনাবলী সরেজমিনে ঘুরে দেখার আহ্বান জানিয়ে বলেছেন, তারা যা ভাবছে বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। সিরিয়া সফররত পোল্যান্ডের একটি প্রতিনিধিদলকে গতকাল (বৃহস্পতিবার) দেয়া সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০২, ২০১৮ ০৮:৪৪ Asia/Dhaka
  • পোল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ
    পোল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইউরোপের দেশগুলোকে তার দেশের ঘটনাবলী সরেজমিনে ঘুরে দেখার আহ্বান জানিয়ে বলেছেন, তারা যা ভাবছে বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। সিরিয়া সফররত পোল্যান্ডের একটি প্রতিনিধিদলকে গতকাল (বৃহস্পতিবার) দেয়া সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট আসাদ বলেন, “ইউরোপের দেশগুলোর অন্যতম বড় ভুল হচ্ছে তারা বাস্তবতা থেকে দূরে সরে গেছে।” ইউরোপের দেশ হিসেবে পোল্যান্ডের প্রতিনিধিদলের সিরিয়া সফরের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের সফর সিরিয়া সম্পর্কে সঠিক ধারণা পেতে সাহায্য করবে এবং দামেস্ক সম্পর্কে বাস্তবমুখী নীতি গ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাতে সিরিয়ার জাতীয় স্বার্থ ও জনগণের সুরক্ষা সহজ হবে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট বাশার আসাদ।

বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে সিরিয়া

পোল্যান্ডের প্রতিনিধিদলকে তিনি সিরিয়ার যুদ্ধ ও জনগণের ভোগান্তি সম্পর্কে বিস্তারিত জানান। সন্ত্রাসবাদ, সরাসরি আগ্রাসন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের প্রচেষ্টা সম্পর্কেও তিনি নানা তথ্য তুলে ধরেন। প্রেসিডেন্ট আসাদ বলেন, সন্ত্রাসীদের মাধ্যমে অন্যায়ভাবে সহিংসতা চাপিয়ে দিয়ে সিরিয়াকে সারা বিশ্ব থেকে একঘরে করার চেষ্টা হয়েছে।

সফরের সময় পোল্যান্ডের প্রতিনিধিদলটি সিরিয়ার সঙ্গে যৌথ সংসদীয় কমিটি গঠন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর আগ্রহ প্রকাশ করে। তাদের এ ধারণাকে প্রেসিডেন্ট বাশার আসাদ স্বাগত জানান।#     

পার্সটুডে/এসআইবি/২