দামেস্কের সঙ্গে আলোচনায় বসতে চান বিরোধী শীর্ষ নেতা
https://parstoday.ir/bn/news/west_asia-i67315-দামেস্কের_সঙ্গে_আলোচনায়_বসতে_চান_বিরোধী_শীর্ষ_নেতা
সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট শীর্ষ পর্যায়ের বিরোধী নেতা আহমাদ জারবা বলেছেন, তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সঙ্গে আলোচনায় প্রস্তুত রয়েছেন। সিরিয়া থেকে যখন আমেরিকা সেনা প্রত্যাহার শুরু করেছে বলে খবর বেরিয়েছে তখন তিনি একথা বললেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ১৩, ২০১৯ ১৫:২৬ Asia/Dhaka
  • আহমাদ জারবা
    আহমাদ জারবা

সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট শীর্ষ পর্যায়ের বিরোধী নেতা আহমাদ জারবা বলেছেন, তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সঙ্গে আলোচনায় প্রস্তুত রয়েছেন। সিরিয়া থেকে যখন আমেরিকা সেনা প্রত্যাহার শুরু করেছে বলে খবর বেরিয়েছে তখন তিনি একথা বললেন।

কায়রোয় অবস্থানকারী কথিত ‘টুমরো মুভমেন্ট’র (Tomorrow Movement) নেতা আহমাদ জারবা ইরাক সফরের সময় আলোচানায় বসার কথা বলেছেন। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল আজ (রোববার) এ খবর দিয়েছে। জারবা বলেছেন, তিনি আশা করেন এমন বৈঠক আয়োজনে ইরাক সরকার সহযোগিতা করবে।

জারবা বলেন, “মার্কিন সেনা প্রত্যাহারের পর ইরাক-সিরিয়া সীমান্ত রক্ষার জন্য উপজাতি গেরিলাদের দায়িত্ব দেয়ার বিষয়ে তিনি আসাদ সরকারকে পরামর্শ দিতে চান।” মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফ-এ যেসব উপজাতি গেরিলা রয়েছে জারবার দল তাদের প্রতি সমর্থন দিয়ে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছিলেন যে, সিরিয়া থেকে আমেরিকার সেনা প্রত্যাহার করা হবে। শুক্রবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এরইমধ্যে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু হয়ে গেছে।#

পার্সটুডে/এসআইবি/১৩