লেবাননের সঙ্গে যুদ্ধে জন্য প্রস্তুত নয় ইসরাইল: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i67844-লেবাননের_সঙ্গে_যুদ্ধে_জন্য_প্রস্তুত_নয়_ইসরাইল_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইল লেবাননের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত নয়। কারণ পরিস্থিতি অনেক জটিল এবং ইসরাইল যুদ্ধ করতে ইচ্ছুক নয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০১৯ ১৩:২৮ Asia/Dhaka
  • শেখ নাঈম কাসেম
    শেখ নাঈম কাসেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইল লেবাননের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত নয়। কারণ পরিস্থিতি অনেক জটিল এবং ইসরাইল যুদ্ধ করতে ইচ্ছুক নয়।

লেবাননের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে শেখ নাঈম কাসেম এসব কথা বলেছেন। তিনি বলেন, ইসরাইল যদি যুদ্ধ করতে চায় তাহলে হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে। লেবাননের নতুন সরকারকে হিজুল্লাহ ও ইরান নিয়ন্ত্রিত সরকার বলে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে মন্তব্য করেছেন তাও নাকচ করেছেন শেখ নাঈম কাসেম। তিনি বলেন, নেতানিয়াহুর এ অভিযোগ গুরুত্বপূর্ণ নয় বরং হিজবুল্লাহ লেবাননের জাতীয় ঐক্যের সরকারের অংশ হিসেবে নিজেকে বিবেচনা করে।

লেবাননের জাতীয় সরকার

তিনি জানান, লেবাননে যে নতুন সরকার গঠন করা হয়েছে তাতে হিজবুল্লাহর মাত্র তিনজন মন্ত্রী রয়েছেন এবং শতকরা হিসাবে ১০ শতাংশ। জানুয়ারি মাসের শেষ দিকে লেবাননে ঐক্য সরকার গঠন করা হয়েছে। অনেক বিশ্লেষক বলছেন, সিরিয়া যুদ্ধে অংশ নেয়ার কারণে লেবাননের জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে হিজবুল্লাহর প্রভাব ছিল অনেক বেশি। এবারের সরকারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব হিজবুল্লাহর হাতে পড়েছে যা আগে কখনো ছিল না।#

পার্সটুডে/এসআইবি/৪