ইরাক থেকে হামলা চালানোর অনুমতি কেউ পাবে না: আম্মার হাকিম
-
আম্মার হাকিম
ইরাকের রিফর্ম অ্যান্ড রিকনস্ট্রাকশন অ্যালায়েন্সের প্রধান আম্মার হাকিম বলেছেন, ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কাউকে অন্য কোনো দেশে হামলা চালানোর অনুমতি দেওয়া হবে না। রাজধানী বাগদাদে আমেরিকার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড স্যাটারফিল্ড'র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
আম্মার হাকিম আরও বলেছেন, নিরপেক্ষ অবস্থানে থেকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার অধিকার বাগদাদের রয়েছে। এ সময় তাদের মধ্যে ইরাকসহ গোটা অঞ্চলের চলমান পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।
আম্মার হাকিম বলেন, ইরাক বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছে। বাগদাদ মনে করে আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধান সম্ভব এবং এ ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি কাম্য নয়।
মঙ্গলবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র ইরাক সফরের পর মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ইরাকের এই প্রভাবশালী রাজনীতিবিদের সঙ্গে বৈঠক করলেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯