আমিরাতের বন্দরে বিস্ফোরণ ঘটিয়েছে ইসরাইল: মানবাধিকার সংস্থা
-
হেইসাম আবু সাঈদ
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান হেইসাম আবু সাঈদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরে তেল ট্যাংকারে বিস্ফোরণে সরাসরি ইসরাইলের হাত রয়েছে। তিনি আরও বলেছেন, ফুজায়রা বন্দরের ঘটনাস্থলটি মার্কিন কর্তৃত্বাধীন। ইহুদিবাদী ইসরাইল ওই বন্দরে বিস্ফোরণ ঘটিয়েছে।
ওই মানবাধিকার কর্মকর্তা বলেন, পারস্য উপসাগরে অবস্থিত ফুজায়রা বন্দরটি পুরোপুরি মার্কিন নিরাপত্তা ব্যবস্থার আওতাধীন। আমেরিকাই ইসরাইলকে এ হামলার সুযোগ করে দিয়েছে। এ কারণে সেখানে যে হামলা হয়েছে তার দায় আমেরিকা এড়াতে পারে না। আমেরিকাকে এর দায় নিতে হবে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের হেইসাম আবু সাঈদ আরও বলেন, ফুজায়রা বন্দরে বিস্ফোরণের দায় ইরানের ওপর চাপানোর যে চেষ্টা চলছে তা রাজনৈতিক এবং মধ্যপ্রাচ্যের এর মাধ্যমে ফায়দা হাসিল করা যাবে না।
গত ১২ মে সংযুক্ত আরব আমিরাতের আল-ফুজায়রা বন্দরে বিস্ফোরণে সাত থেকে দশটি তেল ট্যাংকারে আগুন ধরে যায়। আমেরিকা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ওই ঘটনার জন্য ইরানকে দায়ী করার চেষ্টা করছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।