আল-কুদস বিষয়ক ফিলিস্তিনি মন্ত্রীকে আটক করেছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i71614-আল_কুদস_বিষয়ক_ফিলিস্তিনি_মন্ত্রীকে_আটক_করেছে_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলি সেনারা ফিলিস্তিনের আল-কুদস বিষয়ক মন্ত্রী ফাদি আল-হাদামিকে আটক করেছে। দখলীকৃত আল-কুদস বা জেরুজারেলম শহর থেকে গতরাতে তাকে আটক করা হয়।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
জুন ৩০, ২০১৯ ১২:১৯ Asia/Dhaka
  • ফাদি আল-হাদামি
    ফাদি আল-হাদামি

ইহুদিবাদী ইসরাইলি সেনারা ফিলিস্তিনের আল-কুদস বিষয়ক মন্ত্রী ফাদি আল-হাদামিকে আটক করেছে। দখলীকৃত আল-কুদস বা জেরুজারেলম শহর থেকে গতরাতে তাকে আটক করা হয়।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা আজ (রোববার) জানিয়েছে, ইহুদিবাদী সেনারা হাদামির বাড়িতে তল্লাশি চালায় এবং তাকে আটকের আগে তার মোবাইল ফোন কেড়ে নেয়। জেরুজালেম শহরে কয়েকদিন ধরে ইসরাইলি সেনাদের যে অভিযান চলছে তাতে এই প্রথম কোনো শীর্ষ পর্যয়ের কর্মকর্তাকে আটক করা হলো।

 সস্ত্রীক আল-কুদস শহর সফর করেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা

ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড হাদামির আটকের কথা নিশ্চিত করেছেন। জেরুজালেম শহরে হাদামির তৎপরতা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।

গত মঙ্গলবার চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা ও তার স্ত্রী আল-কুদস শহর সফর করেন। ওই সফরে মন্ত্রী হাদামি চিলির প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন। হাদামির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্ভবত এ কারণে ফাদি আল-হাদামিকে আটক করা হয়েছে।#         

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।