এরদোগানকে দুর্বল করার পরিকল্পনা নিয়েছেন সৌদি যুবরাজ
https://parstoday.ir/bn/news/west_asia-i72578-এরদোগানকে_দুর্বল_করার_পরিকল্পনা_নিয়েছেন_সৌদি_যুবরাজ
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সরকারকে দুর্বল করার জন্য একটি কৌশলগত পরিকল্পনা নিয়েছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। সংযুক্ত আরব আমিরাতের গোয়েন্দা সংস্থার গোপন দলিল থেকে এ তথ্য জানা গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৬, ২০১৯ ১৩:২৯ Asia/Dhaka
  • এরদোগান ও সৌদি যুবরাজ
    এরদোগান ও সৌদি যুবরাজ

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সরকারকে দুর্বল করার জন্য একটি কৌশলগত পরিকল্পনা নিয়েছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। সংযুক্ত আরব আমিরাতের গোয়েন্দা সংস্থার গোপন দলিল থেকে এ তথ্য জানা গেছে।

গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কন্স্যুলেট ভবনে প্রখ্যাত সাংবাদিক জামাল খশোগির হত্যাকাণ্ডের পর এরদোগান শক্ত অবস্থান নেয়ার কারণে সৌদি যুবরাজ এ পরিকল্পনা নিয়েছেন। আমিরাতের এ গোপন রিপোর্ট মিডলইস্ট আই নিউজ পোর্টাল হাতে পেয়েছে এবং তারা তা প্রকাশ করে দিয়েছে। এতে বো হয়েছে- খাশোগির হত্যার পর বিন সালমান তুরস্কের সঙ্গে সংঘাতে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

নিহত সাংবাদিক জামাল খাশোগি

ফাঁস হওয়া রিপোর্ট থেকে জানা গেছে- এরদোগান প্রশাসনের ওপর চাপ বাড়ানোর কর্মসূচি হাতে নিয়েছেন যুবরাজ বিন সালমান। এর আওতায় তুরস্কে সৌদি বিনিয়োগ কমিয়ে দেয়া হবে কিংবা তুরস্ক থেকে পণ্য কেনা বন্ধ করা হবে। এছাড়া, মুসলিম বিশ্বে তুরস্ককে গুরুত্বহীন করে তোলা হবে। এসব লক্ষ্য অর্জনের জন্য তুরস্কের অভ্যন্তরে নানা গোলযোগ সৃষ্টি করা হবে যা নিয়ে এরদোগান ব্যস্ত থাকবেন এবং একের পর এক সংকট মোকাবেলা করতে বাধ্য হবেন। এতে এরদোগান ভুল করবেন এবং গণমাধ্যম তা নিয়ে সরব হবে।#

পার্সটুডে/এসআইবি/৬