মার্কিন ঘাঁটিতে হামলার অধিকার আমাদের রয়েছে: ইরাকি এমপি
https://parstoday.ir/bn/news/west_asia-i74168-মার্কিন_ঘাঁটিতে_হামলার_অধিকার_আমাদের_রয়েছে_ইরাকি_এমপি
ইরাকের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিশনের সদস্য কারিম আল মুহাম্মাদাভি বলেছেন, ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবির ওপর হামলায় সহযোগিতার কারণে ইরাকি বাহিনী মার্কিন সেনা ও ঘাঁটিতে হামলা চালানোর অধিকার রাখে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৩, ২০১৯ ০৯:২৬ Asia/Dhaka
  • হাশ্‌দ আশ শাবির কয়েক জন সদস্য
    হাশ্‌দ আশ শাবির কয়েক জন সদস্য

ইরাকের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিশনের সদস্য কারিম আল মুহাম্মাদাভি বলেছেন, ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবির ওপর হামলায় সহযোগিতার কারণে ইরাকি বাহিনী মার্কিন সেনা ও ঘাঁটিতে হামলা চালানোর অধিকার রাখে।

তিনি  ইরাকের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি আরো বলেন, হাশ্‌দ আশ শাবির অবস্থানে হামলার প্রতিক্রিয়ায় ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কী ধরণের ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে রিপোর্ট তৈরি করছে মন্ত্রিসভার একটি কমিটি। তারা খুব শিগগিরই এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করবে।

তিনি বলেন, ইরাকের বিভিন্ন তদন্তের ফলাফলে মার্কিন সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে, এ কারণে ইরাক মার্কিন অবস্থানে হামলা চালাতে পারবে।

‌এদিকে, ইরাকের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কমিশনের আরেক সদস্য মেহদি তাগি বলেছেন, ইরাকের হাশ্‌দ আশ-শাবির ওপর হামলায় মার্কিন সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট। এ বিষয়টি ইরাক সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করার কথা ভাবছে।

কিছু দিন আগে ইরাকের হাশ্‌দ আশ-শাবির কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।#

পার্সটুডে/এসএ/৩