'ভবিষ্যৎ সরকার গঠনে হিজবুল্লাহ নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে'
https://parstoday.ir/bn/news/west_asia-i75110-'ভবিষ্যৎ_সরকার_গঠনে_হিজবুল্লাহ_নিয়ন্ত্রকের_ভূমিকা_পালন_করবে'
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, দেশের ভবিষ্যত সরকার গঠনের ক্ষেত্রে তার সংগঠন নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৯, ২০১৯ ১৩:০৫ Asia/Dhaka
  • শেখ নাঈম কাসেম ব
    শেখ নাঈম কাসেম ব

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, দেশের ভবিষ্যত সরকার গঠনের ক্ষেত্রে তার সংগঠন নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে।

তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ, সংস্কার বাস্তবায়ন,  দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং ভবিষ্যৎ সরকার গঠনের ক্ষেত্রে হিজবুল্লাহ তার দায়িত্ব পালন করবে। লেবাননের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, গতকাল (শুক্রবার) এক বৈঠকে শেখ নাঈম কাসেম এসব কথা বলেন।

তিনি বলেন, হিজবুল্লাহ যেহেতু জনগণের অংশ, অতএব ভবিষ্যৎ সরকারের অংশ হবে হিজবুল্লাহ। তিনি জোর দিয়ে বলেন, জনগণের কথা ও দাবিকে যত্নসহকারে গ্রহণ করবে তার সংগঠন।

লেবাননের সাম্প্রতিক বিক্ষোভ-প্রতিবাদ

দেশব্যাপী অর্থনৈতিক সংস্কার এবং দুর্নীতি-বিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে অক্টোবর মাসের শেষদিকে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগের কথা ঘোষণা করেন। এরপর দেশটিতে নতুন সরকার গঠনের প্রশ্ন দেখা দিয়েছে। শেখ নাঈম কাসেম বলেন, ভবিষ্যৎ সরকার গঠনের ব্যাপারে দেশের সংসদীয় দলগুলোর নেতাদের সঙ্গে হিজবুল্লাহ আলোচনা করছে। তিনি বলেন, নতুন সরকার গঠনের শুরুতেই সংস্কার করার কাজ শুরু করা হবে। সংস্কার বাস্তবায়ন করে- এমন সরকার গঠনের ক্ষেত্রে সাম্প্রতিক বিক্ষোভ বিরাট বড় ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এসআইবি/৯