ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে ইয়েমেন পরিপূর্ণভাবে সক্ষম: সেনা মুখপাত্র
https://parstoday.ir/bn/news/west_asia-i75387-ইসরাইলের_গুরুত্বপূর্ণ_স্থাপনায়_হামলা_চালাতে_ইয়েমেন_পরিপূর্ণভাবে_সক্ষম_সেনা_মুখপাত্র
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি যুদ্ধপীড়িত আরব এ দেশটিতে কোনো রকমের সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে কঠোর জবাব দেয়া হবে এবং ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানো হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২১, ২০১৯ ১৩:৫৩ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি
    ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি যুদ্ধপীড়িত আরব এ দেশটিতে কোনো রকমের সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে কঠোর জবাব দেয়া হবে এবং ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানো হবে।

ইয়েমেনে সামরিক বাহিনীর মোরাল গাইডেন্স ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত একটি সিম্পোজিয়ামে বক্তৃতা দিতে গিয়ে জেনারেল সারিয়ি একথা বলেন। গতকাল (বুধবার) ইয়েমেনের রাজধানী সানায় এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি সম্প্রতি বলেছেন, ইসরাইলি হামলার জবাব দিতে ইয়েমেনি সেনারা মোটেই দ্বিধা করবে না। জেনারেল সারিয়ি মূলত হুথি প্রধানের বক্তব্যেরই প্রতিধ্বনি করলেন।

ইয়েমেনি সেনা মুখপাত্র আরো বলেন, তার দেশের সামরিক বাহিনী সম্প্রতি প্রতিরক্ষা ক্ষেত্রে বিরাট শক্তি অর্জন করেছে; বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ড্রোন বিষয়ক প্রযুক্তির ক্ষেত্রে এ উন্নতি অর্জিত হয়েছে। ফলে ইহুদিবাদী ইসরাইলের গভীরে হামলা চালানো তাদের জন্য কোনো সমস্যা নয়।

সিম্পোজিয়ামে জেনারেল সারিয়িসহ অন্য বক্তারা ইয়েমেন এবং আরব রাষ্ট্রগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ঐতিহাসিক শত্রুতার নানা দিক তুলে ধরেন।#

পার্সটুডে/এসআইবি/২১