ইরাকি হাশ্‌দ আশ-শাবির কমান্ডারকে আটক করেছে মার্কিন বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i76067-ইরাকি_হাশ্_দ_আশ_শাবির_কমান্ডারকে_আটক_করেছে_মার্কিন_বাহিনী
ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্‌দ আশ-শাবির একজন কমান্ডারকে আটক করেছে মার্কিন বাহিনী। হাশ্‌দ আশ-শাবি সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ইরাকের সরকারি বাহিনীকে সবসময় সহযোগিতা করেছে এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২০, ২০১৯ ০৭:৪০ Asia/Dhaka
  • সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে বিজয় চিহ্ন দেখাচ্ছেন হাশ্‌দ আশ-শাবির একজন যোদ্ধা
    সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে বিজয় চিহ্ন দেখাচ্ছেন হাশ্‌দ আশ-শাবির একজন যোদ্ধা

ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্‌দ আশ-শাবির একজন কমান্ডারকে আটক করেছে মার্কিন বাহিনী। হাশ্‌দ আশ-শাবি সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ইরাকের সরকারি বাহিনীকে সবসময় সহযোগিতা করেছে এসেছে।

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে অভিযান চালিয়ে হাশ্‌দ আশ-শাবির কমান্ডার নাসির আল-ওবাইদিকে আটক করে মার্কিন বাহিনী, তবে তার আটকের কারণ জানাতে অস্বীকার করেছে মার্কিন সেনারা।

আনবার প্রদেশের হাশ্‌দ আশ-শাবির একটি সূত্র ইরাকের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আস-সুমারিয়াকে জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) দিনের প্রথম ভাগে খান আল-বাগদাদি শহরে মার্কিন সেনাদেরকে হেলিকপ্টার থেকে নামানো হয় এবং এসব মার্কিন সেনা নাসির আল-ওবাইদিকে আটক করে।

বাগদাদে হাশ্‌দ আশ-শাবির প্রতিবাদ সমাবেশ

খান আল-বাগদাদি শহরটি আইন আল-আসাদ বিমানঘাঁটির কাছে অবস্থিত। এ ঘাঁটিতে শত শত মার্কিন সেনা মোতায়েন রয়েছে। হাশ্‌দ আশ-শাবির সূত্রটি জানিয়েছে, ওবাইদি হচ্ছেন হাশ্‌দ আশ-শাবির একজন প্রখ্যাত কমান্ডার।

ইরাকের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকার হস্তক্ষেপের অবসান দাবিতে গত সপ্তাহে হাশ্‌দ আশ-শাবির হাজার হাজার সমর্থক রাজধানী বাগদাদে সমাবেশ করেন। এর আগে মার্কিন অর্থ মন্ত্রণালয় হাশ্‌দ আশ-শাবির কয়েকজন নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।#

পার্সটুডে/এসআইবি/২০