সিরিয়ায় বাড়তি সেনা মোতায়েনের করবে আমেরিকা
আমেরিকা সিরিয়ায় বাড়তি সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ের অজুহাতে এ সব সেনা মোতায়েন করা হবে।
দেশটিতে নতুন করে আরো আড়াইশ সেনা পাঠাতে পারে আমেরিকা । এ সব সেনা পাঠানো হলে দেশটিতে মার্কিন সেনা সংখ্যা তিনশ’তে পৌঁছাবে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ(সোমবার) আরো পরে এ সংক্রান্ত ঘোষণা দেবেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে আমেরিকা আরো আড়াইশ’ সেনা পাঠাতে পারে। তিনি বলেন, তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইরত ইরাকি নিরাপত্তা বাহিনীসহ মার্কিন অংশিদারদের প্রতি ধারাবাহিক সমর্থন বাড়ানোর ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দেয়া হয়েছে।
সিরিয়া সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে ২০১২ সালে দায়েশ সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিয়েছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। প্রাথমিক এ প্রশিক্ষণ জর্দানে দেয়া হয়েছিল। বর্তমানে সন্ত্রাসী এ গোষ্ঠী ইরাক এবং সিরিয়ার বিরাট এলাকা নিয়ন্ত্রণ করছে।
২০১১ সালের মার্চ থেকে আমেরিকা এবং তার আঞ্চলিক মিত্র বিশেষ করে সৌদি আরব, কাতার এবং তুরস্ক সিরিয়ায় প্রক্সি যুদ্ধে লিপ্ত রয়েছে।#
মূসা রেজা/২৫