ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/west_asia-i78571-ফিলিস্তিনি_বন্দীদের_মুক্তি_দিতে_ইসরাইলের_প্রতি_আহ্বান_জানাল_পররাষ্ট্র_মন্ত্রণালয়
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় সমস্ত ফিলিস্তিনি নাগরিককে মুক্তি দিতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর যখন ইসরাইলের কারাগারে ফিলিস্তিনিদের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে তখন এই আহ্বান জানালো ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৫, ২০২০ ১৯:০৩ Asia/Dhaka
  • ফিলিস্তিনি বন্দীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার দাবিতে সংহতি সমাবেশ
    ফিলিস্তিনি বন্দীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার দাবিতে সংহতি সমাবেশ

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় সমস্ত ফিলিস্তিনি নাগরিককে মুক্তি দিতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর যখন ইসরাইলের কারাগারে ফিলিস্তিনিদের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে তখন এই আহ্বান জানালো ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ (বুধবার) প্রকাশিত এক বিবৃতিতে বলেছে যে, ইহুদিবাদী ইসরাইলের কারা কর্তৃপক্ষ ফিলিস্তিনি বন্দীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যথাযথ সেবা দিচ্ছে না। এর আগে ইহুদিবাদী ইসরাইল জানিয়েছে যে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লেও তারা ফিলিস্তিনিদের জন্য উন্নত ব্যবস্থা গ্রহণ করবে না।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, এ ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে ইসরাইল আন্তর্জাতিক রীতিনীতি এবং মানবাধিকার রক্ষার ব্যাপারে জেনেভা কনভেনশন লংঘন করেছে। মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি বন্দীদের জীবন এবং স্বাস্থ্যের ব্যাপারে সম্পূর্ণ দায়-দায়িত্ব দখলদার শক্তিকেই গ্রহণ করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/২৫