যুদ্ধবিরতির দাবি সত্ত্বেও ইয়েমেনে ২০০ বার হামলা চালিয়েছে সৌদি
https://parstoday.ir/bn/news/west_asia-i79138-যুদ্ধবিরতির_দাবি_সত্ত্বেও_ইয়েমেনে_২০০_বার_হামলা_চালিয়েছে_সৌদি
সৌদি নেতৃত্বাধীন আরব জোট গত সপ্তাহে যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পরেও দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর এ পর্যন্ত ২০০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতকাল (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৭, ২০২০ ০৭:৩৬ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি আগ্রাসনের ফাইল ফটো
    ইয়েমেনে সৌদি আগ্রাসনের ফাইল ফটো

সৌদি নেতৃত্বাধীন আরব জোট গত সপ্তাহে যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পরেও দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর এ পর্যন্ত ২০০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতকাল (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৯ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর এ পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমানগুলো দফায় দফায় উত্তরাঞ্চলীয় আল-যাওফ, মধ্যাঞ্চলীয় মা’রিব ও বাইদা প্রদেশ এবং দক্ষিণাঞ্চলীয় তায়িজ প্রদেশে হামলা চালিয়েছে। জেনারেল সারিয়ি বলেন, গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত সানা, মা’রিব, আল-যাওফ, বাইদা, হুদাইদা ও আমরান প্রদেশে সৌদি জোট ২৩০ বার বিমান হামলা চালিয়েছে।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি 

সৌদি আরবের এই সমস্ত হামলার জবাবে ও দেশকে রক্ষার জন্য ইয়েমেনের সামরিক বাহিনী বাস্তবভিত্তিক পদক্ষেপ নেবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, গতকাল হুদাইদা প্রদেশের একটি আবাসিক এলাকায় সৌদি জোটের বিমান থেকে হামলা চালানোর পর বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৭