পশ্চিমতীর যুক্ত করলে ইসরাইল-আমেরিকার সঙ্গে চুক্তি বাতিল করা হবে: ফিলিস্তিন
https://parstoday.ir/bn/news/west_asia-i79299-পশ্চিমতীর_যুক্ত_করলে_ইসরাইল_আমেরিকার_সঙ্গে_চুক্তি_বাতিল_করা_হবে_ফিলিস্তিন
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি বসতি গড়ার জন্য পশ্চিমতীরকে সংযুক্ত করে নেয় তাহলে তেল আবিব এবং ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষর করা চুক্তি সম্পূর্ণভাবে বাতিল করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৩, ২০২০ ০৭:৪২ Asia/Dhaka
  • মাহমুদ আব্বাস
    মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি বসতি গড়ার জন্য পশ্চিমতীরকে সংযুক্ত করে নেয় তাহলে তেল আবিব এবং ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষর করা চুক্তি সম্পূর্ণভাবে বাতিল করা হবে।

মাহমুদ আব্বাস গতকাল (বুধবার) ফিলিস্তিনের একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, "ইহুদিবাদী ইসরাইল যদি পশ্চিমতীরকে সংযুক্ত করার ঘোষণা দেয় তাহলে আমরা আমাদের হাত বেঁধে রাখবো না। এ বিষয়টি আমেরিকা-ইসরাইল এবং আন্তর্জাতিক মহলকে সুস্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে।"

এর আগে বেশ কয়েকবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা ও ইসরাইল যদি কথিত শতাব্দীর সেরা চুক্তি বা ডিল অব দ্যা সেঞ্চুরি বাস্তবায়ন করে তাহলে তিনি ইসরাইলের সাথে সই করা সমস্ত চুক্তি বাতিল করবেন।

গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব স্টাইলে তৈরি করা ডিল অব দ্যা সেঞ্চুরি প্রকাশ করেন। এতে ইসরাইলকে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হলেও ফিলিস্তিনের স্বাধীনতার কথা পর্যন্ত স্বীকার করা হয় নি।#

পার্সটুডে/এসআইবি/২৩