আমরা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পক্ষে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i84815-আমরা_ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_স্থাপনের_পক্ষে_সৌদি_পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আবারও স্বীকার করেছেন, তারা ইহুদিবদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষপাতী। তার দাবি, সৌদি সরকার একটি স্থায়ী শান্তি চুক্তি চায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২২, ২০২০ ১৩:৫৩ Asia/Dhaka
  • ফয়সাল বিন ফারহান
    ফয়সাল বিন ফারহান

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আবারও স্বীকার করেছেন, তারা ইহুদিবদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষপাতী। তার দাবি, সৌদি সরকার একটি স্থায়ী শান্তি চুক্তি চায়।

জি-২০ সম্মেলনের অবকাশে ফয়সাল বিন ফারহান বলেন, তারা সব সময় ইসরাইলের সঙ্গে সম্পর্কের পক্ষে ছিলেন এবং এখনও এই অবস্থানে অটল রয়েছেন।

এর আগেও তিনি দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে বক্তব্য রেখেছেন। গত কয়েক মাসে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান মুসলমানদের প্রকাশ্য শত্রু ও দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। বলা হচ্ছে, সৌদি আরবের উৎসাহেই সম্পর্ক প্রতিষ্ঠায় এগিয়েছে এসব দেশ।

ফিলিস্তিনসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনকে চরম বিশ্বাসঘাতকতা হিসেবে ঘোষণা করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি নিশ্চিত জো বাইডেন মধ্যপ্রাচ্যের বিষয়ে ট্রাম্পের নীতি অনুসরণ করবেন। রিয়াদ-ওয়াশিংটন সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না বলে তিনি মন্তব্য করেন।

অবশ্য জো বাইডেন নির্বাচনের আগে বলেছিলেন, নির্বাচনে বিজয়ী হলে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ধরণে পরিবর্তন আনবেন।#   

 পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।