আল-কুদস শহরে ইহুদিবাদীদের হামলা: ফিলিস্তিনিদের প্রতি হিজবুল্লাহর সংহতি প্রকাশ
-
ফিলিস্তিনিদের ওপর হামলা
অধিকৃত ফিলিস্তিনের আল-কুদস শহরে গতকাল ইহুদিবাদী সেনারা এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিন মুসল্লিদের ওপর যে হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। একইসঙ্গে সংগঠনটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছে।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ এই সংহতি প্রকাশ করে। একইসঙ্গে ইহুদীবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ফিলিস্তিনি মুসলমানদের প্রতিরোধ সংগ্রামকে বীরত্বপূর্ণ বলে উল্লেখ করেছে সংগঠনটি।
আল-কুদস শহরে গত কয়েকদিন ধরে ইহুদিবাদী সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনিদের ওপর সহিংসতা চালাচ্ছে। এ অবস্থায় হিজবুল্লাহ বলেছে, তারা সম্মানিত ফিলিস্তিনি জাতির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে।
সর্বশেষ সংঘর্ষ শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যায় এবং শুক্রবার সকাল পর্যন্ত তা চলে। এতে নারী ও শিশুসহ ১০৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া, ইসরাইলি সেনারা ৫০ জন ফিলিস্তিনিকে আটক করেছে।#
পার্সটুডে/এসআইবি/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।