গাজা ও ইসরাইলে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর
https://parstoday.ir/bn/news/west_asia-i91982-গাজা_ও_ইসরাইলে_যুদ্ধবিরতি_চুক্তি_কার্যকর
ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার  প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি গতকাল (শুক্রবার) থেকে কার্যকর হয়েছে।  প্রায় দুই সাপ্তাহের সংঘর্ষের পর মিশরের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মাঝে মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২২, ২০২১ ০৬:০৭ Asia/Dhaka
  • যুদ্ধবিরতির পর বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনি উদ্বাস্তুরা
    যুদ্ধবিরতির পর বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনি উদ্বাস্তুরা

ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার  প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি গতকাল (শুক্রবার) থেকে কার্যকর হয়েছে।  প্রায় দুই সাপ্তাহের সংঘর্ষের পর মিশরের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মাঝে মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে তা লঙ্ঘনের কোনো খবর পাওয়া যায় নি যদিও দু পক্ষই বলে রেখেছে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে তারা পাল্টা  হামলার জন্য প্রস্তুত রয়েছে। প্রায় দুই সাপ্তাহের সংঘর্ষে  ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় নজিরবিহীন বর্বরতা চালায় এবং দারিদ্র্যপীড়িত গাজার বিরাট অংশ বিধ্বস্ত হয়েছে। 

যুদ্ধবিরতির পর গাজায় বিজয় মিছিল বের হয়

যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর গাজার জনগণ রাজপথে বিজয় মিছিল করেছেন। এ সময় বিধ্বস্ত ভবনের সামনে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। ইসরাইলি বর্বর আগ্রাসনের কারণে গাজার জনগণ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারেন নি।  গতকাল গাজা উপত্যকা জুড়ে সেই স্থগিত ঈদ উদযাপন হয়েছে।

ইসরাইলি বর্বর আগ্রাসনের মুখে  হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন যে সাহসিকতার সাথে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে তাতে জনগণ তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় তাদের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২২