আবার ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i92836-আবার_ইহুদিবাদী_ইসরাইলের_ক্ষেপণাস্ত্র_প্রতিহত_করেছে_সিরিয়া
সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। রাজধানী দামেস্কের আকাশ থেকে এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৯, ২০২১ ০৯:০১ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। রাজধানী দামেস্কের আকাশ থেকে এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।

গতকাল (মঙ্গলবার) রাতে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা ঘোষণা করে। বার্তা সংস্থাটি জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর হামলার জন্য লেবাননের আকাশসীমা ব্যবহার করে।

সানা জানিয়েছে, রাত ঠিক ১১টা ৩৬ মিনিটের সময় ইহুদিবাদী শত্রুরা লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ার রাজধানী দামেস্কে ওপর আগ্রাসন চালায়। তবে সিরিয়াযর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তার বেশিরভাগই ভূপাতিত করে। ইসরাইলি আগ্রাসনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সম্পদের ক্ষয়ক্ষতির ভেতরেই সীমাবদ্ধ রয়েছে। অর্থাৎ এই আগ্রাসনে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

গত ৫ মে সিরিয়ার বন্দরনগরী লাতাকিয়ায় ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর প্রায় এক মাস পর এই প্রথম ইসরাইল সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালালো।#

পার্সটুডে/এসআইবি/৯