পশ্চিম তীর থেকে ২ হামাস নেতাকে আটক করল ইসরাইলি সেনারা
-
ওয়াসফি কাভা (ফাইল ছবি)
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীর থেকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের দুই সিনিয়র নেতাকে আটক করেছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। আজ ভোররাতে পশ্চিম তীরের বেশ কিছু ফিলিস্তিনি বাড়িতে হানা দিয়ে তাদের আটক করে দখলদার সেনারা। তাদের সঙ্গে আরো বেশ কয়েকজন ফিলিস্তিনিকেও ধরে নিয়ে যায় ইসরাইলি বাহিনী।
ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, ইহুদিবাদী সেনারা আজ (বুধবার) ভোররাতে হামাস নেতা ও সাবেক ফিলিস্তিনি বন্দি বিষয়ক মন্ত্রী ওয়াসফি কাভা’র বাসভবনে হানা দেয়। কাভাকে ধরে নিয়ে যাওয়ার আগে জেনিন শহরে অবস্থিত তার বাড়িটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়।
সূত্রগুলো আরো জানিয়েছে, এ সময় পরিবারের সদস্যদের সামনে কাভাকে বেদম পেটায় ইসরাইলি সেনারা। এরপর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তারা। এ ছাড়া, আজ আটক অপর হামাস নেতার নাম রাফাত নাসিফ। হামাসের পলিটব্যুরোর এই সদস্যকে পশ্চিম তীরের তুলকারাম শহর থেকে ধরে নিয়ে যায় দখলদার সেনারা।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮