‘লিবারম্যানের হুমকিকে ভয় পায় না হামাস’
https://parstoday.ir/bn/news/west_asia-i9904-লিবারম্যানের_হুমকিকে_ভয়_পায়_না_হামাস’
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যানের হুমকিতে সংগঠনের নেতারা মোটেই ভীত নন। চরম ডানপন্থি লিবারম্যানকে দুদিন আগে যুদ্ধমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২১, ২০১৬ ০৭:৪৭ Asia/Dhaka
  • লিবারম্যানের ছবিতে আগুন দিয়েছেন গাজাবাসী
    লিবারম্যানের ছবিতে আগুন দিয়েছেন গাজাবাসী

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যানের হুমকিতে সংগঠনের নেতারা মোটেই ভীত নন। চরম ডানপন্থি লিবারম্যানকে দুদিন আগে যুদ্ধমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

লিবারম্যান ২০১৪ সালে বলেছিলেন, গাজা উপত্যকায় সুড়ঙ্গ পথ তৈরি বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে হামাস নেতা খালেদ মাশআলকে হত্যা করা। তখন তিনি আরো বলেছিলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যেভাবে জাপানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল ঠিক তেমনিভাবে হামাসের বিরুদ্ধে ইসরাইলের ব্যবস্থা নেয়া উচিত।”

লিব্যারম্যানের ওই বক্তব্য এবং যুদ্ধমন্ত্রী হিসেবে নিয়োগের জবাবে হামাসের পলিটব্যুরোর সদস্য ফাতহি হাম্মাদ গতকাল (শুক্রবার) গাজা উপত্যকায় এক বিক্ষোভ সমাবেশে বলেছেন, লিব্যারম্যানের হুমকি জনপ্রিয় হামাসের রাজনৈতিক ও সামরিক নেতাদের কাজে কোনো প্রভাব ফেলবে না।

লিবারম্যানের ছবিতে লাঠি দিয়ে আঘাত করছেন হামাসের এক যোদ্ধা
১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার দিন বা ‘নাকাবা দিবস’ উপলক্ষে গতকালের বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়। এতে হাজার হাজার ফিলিস্তিনি অংশ নেন এবং তারা লিবারম্যানের ছবি আগুনে পুড়িয়েছেন। এ সময় গাজার ওপর থেকে ইহুদিবাদী ইসরাইলের নয় বছরের অবরোধ তুলে নেয়ার দাবি জানান তারা। সমাবেশে ফাতহি হাম্মাদ বলেন, “আমরা যুদ্ধ করতে চাই না; তবে যুদ্ধ চাপিয়ে দেয়া হলে লড়াই করব।”

এদিকে, উগ্রবাদী লিবারম্যানকে যুদ্ধমন্ত্রী নিয়োগ দিয়ে ইসরাইলি মন্ত্রসিভা পাগলামির চরম সীমায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিরোধী নেতা ইসাক হেরজগ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১