-
'নেতানিয়াহু যতটা আশঙ্কা করছেন তার চেয়ে ইসরাইলের পরাজয় বড় হবে'
অক্টোবর ২৯, ২০২৩ ১৫:৩২ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যতটা আশঙ্কা করছেন তার চেয়ে তাদের পরাজয় হবে অনেক বড়। একই সঙ্গে তিনি গাজায় ইসরাইলি স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
তেল আবিবকে গাজা পুনর্দখলের আহ্বান জানালেন মার্কিন কংগ্রেসম্যান
অক্টোবর ২৯, ২০২৩ ১৪:৩৪ইসরাইলি বংশোদ্ভূত উগ্র-ডানপন্থী মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাক্স মিলার তেল আবিব সরকারকে আরো বর্বর আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল করে নেয়ার আহ্বান জানিয়েছেন। অবরুদ্ধ গাজায় স্থল অভিযানের জন্য যখন মার্কিন সরকার দখলদার ইসরাইলকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছে তখন ম্যাক্স মিলার এই আহ্বান জানালেন।
-
গাজায় বাঙ্কার-বিধ্বংসী বোমা ফেলছে ইসরাইল; শহীদের সংখ্যা বেড়ে ৮ হাজার
অক্টোবর ২৯, ২০২৩ ১৪:১৮গাজায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করতে বাঙ্কার-বিধ্বংসী বোমা হামলা করছে দখলদার ইসরাইল। আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, গাজায় বাঙ্কার-বিধ্বংসী বোমা ব্যবহার করার কারণে বিভিন্ন ভবন মাটির সঙ্গে মিশে যাচ্ছে, বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারাচ্ছে।
-
'গাজায় ইসরাইলের স্থল অভিযানে ৫ হাজার মার্কিন সেনা জড়িত'
অক্টোবর ২৯, ২০২৩ ১৩:২৫ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী শুক্রবার রাতে গাজায় যে স্থল অভিযান চালিয়েছে তাতে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা জড়িত ছিল। কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর দিয়েছে।
-
গাজায় স্থল হামলা ইসরাইলের সবচেয়ে বড় একিলিস হিল
অক্টোবর ২৯, ২০২৩ ১১:১১গাজায় ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনের ২৩ তম দিন আজ। এই সময়ের মধ্যে বেশ কিছু লক্ষণীয় বিষয় আলোচনার দাবি রাখে। প্রথমত গাজায় ইসরাইলি স্থল অভিযান ব্যর্থ হয়েছে এবং ইসরাইলি সেনাবাহিনী তাদের অগ্রযাত্রা চালিয়ে যেতে সক্ষম হয়নি। উল্টো ইহুদিবাদী সেনাবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এমনকি ইসরাইলি পদস্থ এক সামরিক কমান্ডার হামাস বাহিনীর হাতে বন্দী হয়েছে বলে জানা গেছে।
-
বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত কিন্তু ইসরাইল আটকে রেখেছে: হামাস
অক্টোবর ২৯, ২০২৩ ১০:৩৩ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম শীর্ষ নেতা ইয়াহিয়া সিনাওয়ার জানিয়েছেন, তার সংগঠন তাৎক্ষণিকভাবে বন্দী বিনিময় করার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু ইহুদিবাদী ইসরাইল তা আটকে রেখেছে। গতকাল (শনিবার) এক বিবৃতিতে তিনি বলেন, “ইসরাইলের জেলে আটক সমস্ত ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে আমরা তাৎক্ষণিকভাবে ইসরাইলি বন্দীদের বিনিময় করার জন্য চুক্তি সই করতে প্রস্তুত রয়েছি।”
-
‘বিপর্যয়কর’ পরিণতির জন্য আমেরিকাকে সতর্ক করেছে সৌদি আরব
অক্টোবর ২৯, ২০২৩ ০৯:৩৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য স্থল হামলার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করে সৌদি আরব বলেছে, “এই অনুপ্রবেশ মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর হতে পারে।”
-
ইহুদিবাদী ইসরাইলকে ‘যুদ্ধাপরাধী’ ঘোষণা করা হবে: এরদোগানের প্রতিশ্রুতি
অক্টোবর ২৯, ২০২৩ ০৭:১২ইহুদিবাদী ইসরাইলকে যুদ্ধাপরাধী ঘোষণা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। গতকাল (শনিবার) ফিলিস্তিন-পন্থি লাখ লাখ মানুষের সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, “আমরা গোটা বিশ্বকে জানিয়ে দেব ইসরাইল যুদ্ধাপরাধী। আমরা সেজন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা ইসরাইলকে যুদ্ধাপরাধী ঘোষণা করব।”
-
কেউ সতর্ক করেনি; ‘ভয়াবহ ব্যর্থতা’র স্বীকারোক্তি নেতানিয়াহুর
অক্টোবর ২৯, ২০২৩ ০৭:০৪ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের আল-আকসা তুফান অভিযান প্রতিহত করতে ‘ভয়াবহ ব্যর্থতার’ কথা স্বীকার করেছেন। হামাসের ওই অভিযানের পর গতকাল (শনিবার) প্রথমবারের মতো তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ব্যর্থতা স্বীকার করেন।
-
ইসরাইলি সাঁজোয়া যান ধ্বংস; ১৪ দখলদার সেনাকে হত্যার দাবি হামাসের
অক্টোবর ২৯, ২০২৩ ০৬:১৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে ঢুকে পড়া ইসরাইলের একটি সাঁজোয়া যান ধ্বংস করার দাবি করেছে। ওই যানে ১৪ জন ইসরাইলি সেনা ছিল বলেও দাবি করেছে হামাস।