-
বেশিরভাগ ইসরাইলি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন: হানিয়া
জুন ২৩, ২০২৩ ০৭:০১ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া বলেছেন, প্রতিরোধ-কমান্ডারদের হত্যার অভিযান চালিয়ে ইসরাইল কোনো কিছু অর্জন করতে পারবে না, কারণ নতুন ফিলিস্তিনি নেতাদের আবির্ভাবের ফলে প্রতিরোধ চলতেই থাকবে। ইরানের প্রেসটিভিকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে (গতকাল বৃহস্পতিবার) এই মন্তব্য করেছেন তিনি।
-
ইরান-আমিরাত সম্পর্ক জোরদার হচ্ছে; বিন জায়েদের সঙ্গে বৈঠক
জুন ২২, ২০২৩ ১৫:৪১সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেইখ মোহাম্মাদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান।
-
ইসরাইলের ড্রোন হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করল প্রতিরোধ সংগঠনগুলো
জুন ২২, ২০২৩ ১৩:৩৩ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ইসরাইলের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রতিরোধ সংগঠনগুলো। তারা বলেছে, ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের মোকাবেলায় ফিলিস্তিনিরা নীরব থাকবে না, প্রতিরোধ অব্যাহত থাকবে।
-
ফিলিস্তিন মুক্তির জন্য মাঠে নামা মুসলমানদের জন্য ফরজ: ইরানের সর্বোচ্চ নেতা
জুন ২২, ২০২৩ ১২:৩৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ফিলিস্তিন সব মুসলমানের। ফিলিস্তিনকে মুক্ত করার জন্য ময়দানে অবতীর্ণ হওয়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এটা একটা ধর্মীয় দায়িত্ব।
-
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি শহীদ
জুন ২২, ২০২৩ ০৮:৫১অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরের কাছে তুরমুস আয়া গ্রামে ইহুদিবাদী ইসরাইলের ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তিন ফিলিস্তিনিকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে ইহুদিবাদী সেনারা গতকাল (বুধবার) ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইসরাইল দাবি করেছে ওই গাড়িতে সন্ত্রাসীরা ছিল।
-
জেনিনে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ: হতবাক ইহুদিবাদী ইসরাইলি বাহিনী
জুন ২১, ২০২৩ ১৭:৫৫অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পাল্টা প্রতিরোধে হতবাক হয়েছে তেল আবিব সরকার। ফিলিস্তিনি বাহিনীর পাল্টা প্রতিরোধ এত ব্যাপক মাত্রায় ছিল যে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সৈন্যরা ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো জেনিনের উপর বোমাবর্ষণ করতে বিমান বাহিনী ব্যবহার করতে বাধ্য হয়েছে।
-
ফিলিস্তিনিদের প্রতিশোধমূলক গুলিতে ৪ ইহুদিবাদী বসতি স্থাপনকারী নিহত
জুন ২১, ২০২৩ ০৬:৫৯অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লাহ শহরে চারজন অবৈধ ইহুদিবসতি স্থাপনকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী সেনাদের বর্বর হামলায় ৬ ফিলিস্তিনি শহীদ এবং ৬৬ জন আহত হওয়ার একদিন পর এই পাল্টা হামলা হলো।
-
বিশ্বে একমাত্র ইরানই প্রকাশ্যে ফিলিস্তিনিদেরকে সমর্থনের ঘোষণা দিয়েছে
জুন ২১, ২০২৩ ০৬:৪৭ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রধান জিয়াদ আল-নাখালা বলেছেন, বিশ্বে ইরান হচ্ছে একমাত্র দেশ যারা ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোকে ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে প্রকাশ্য সমর্থন দিয়েছে। আর কোনো দেশ এভাবে ফিলিস্তিনিদের স্পষ্টভাবে সমর্থন দেয়ার সাহস করেনি।
-
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধযজ্ঞ চালাচ্ছে: ইরান
জুন ২০, ২০২৩ ১৩:৫৫অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে গতকাল (সোমবার) ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরান কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে।
-
মার্কিন ও ইসরাইলি গণমাধ্যমের দৃষ্টিতে ইরান-সৌদি সম্পর্ক
জুন ২০, ২০২৩ ১১:৩৫সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সম্প্রতি তেহরানে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সাথে সাক্ষাতে বলেছেন, কোনো কোনো দেশ চায় না আমাদের অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক। তিনি বলেন, ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের উন্নয়ন সমগ্র মুসলিম বিশ্বের জন্য সীমাহীন সাফল্য বয়ে আনবে এবং বাইরের কোনো দেশই এ অঞ্চলে হস্তক্ষেপ করার সুযোগ পাবে না।