পশ্চিম এশিয়া
  • সম্পর্ক ছিন্নের পর প্রথমবারের মতো কাতার ও আমিরাতি নেতাদের বৈঠক

    সম্পর্ক ছিন্নের পর প্রথমবারের মতো কাতার ও আমিরাতি নেতাদের বৈঠক

    ফেব্রুয়ারি ০৭, ২০২২ ১১:০২

    চীনের রাজধানী বেইজিংয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান বৈঠক করেছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং বাহরাইনের সঙ্গে কাতারের দ্বন্দ্ব অবসানের পর এই প্রথম আমিরাতের কার্যত শাসক যুবরাজ জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে শেখ তামিমের বৈঠক হলো।

  • ইসরাইলি নায়িকা অভিনীত মার্কিন সিনেমা নিষিদ্ধ করল কুয়েত

    ইসরাইলি নায়িকা অভিনীত মার্কিন সিনেমা নিষিদ্ধ করল কুয়েত

    ফেব্রুয়ারি ০৭, ২০২২ ০৯:১৩

    ইহুদিবাদী ইসরাইলের একজন নায়িকার অভিনীত মার্কিন সিনেমা 'ডেথ অন দ্যা নাইল' এর প্রদর্শনী নিষিদ্ধ করেছে কুয়েত সরকার। সিনেমাটিতে ইসরাইলের অভিনেত্রী গাল গাদত মূল নায়িকার চরিত্রে অভিনয় করেছেন।

  • সাহস দিতে মার্কিন জেনারেল এখন আবুধাবিতে

    সাহস দিতে মার্কিন জেনারেল এখন আবুধাবিতে

    ফেব্রুয়ারি ০৭, ২০২২ ০৮:৩৮

    মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। ইয়েমেনের হুথিরা আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যকেন্দ্র দুবাইয়ে কয়েকদফা বড় সামরিক অভিযান চালানোর পর তিনি আমিরাত সফরে গেলেন।

  • ‘সৌদি আরব ক্রমান্বয়ে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে’

    ‘সৌদি আরব ক্রমান্বয়ে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে’

    ফেব্রুয়ারি ০৭, ২০২২ ০৮:২৫

    আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ২৫ জানুয়ারি মঙ্গলবার প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, দর্পন, কথাবার্তা এবং গল্প ও প্রবাদের গল্প ছিল অন্যতম। এসব অনুষ্ঠানের প্রতিটিই আমাদের খুব ভালো লেগেছে, তবে বেশ কিছু কারণে অধিক ভালো লেগেছে দর্পন। কেন দর্পন ভালো লাগল, সেকথাই লিখব আজকের এ চিঠিতে।

  • ইয়েমেনের ৫ প্রদেশে ৩০ দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব

    ইয়েমেনের ৫ প্রদেশে ৩০ দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব

    ফেব্রুয়ারি ০৬, ২০২২ ০৮:৪৬

    দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব আবারো ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শনিবার রাতে এবং আজ সকালে মধ্যাঞ্চলীয় মা’রিব, সানা এবং আল-জাওফ প্রদেশে সৌদি বিমান বাহিনী কমপক্ষ ৩০ দফা বোমা হামলা চালায়। পাশাপাশি উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ এবং সা'দা প্রদেশও বিমান হামলা চালানো হয়েছে।

  • বিদেশি মদদে চাপানো যুদ্ধে সিরিয়ার তেলখাতে ক্ষতি ১০ হাজার কোটি ডলার

    বিদেশি মদদে চাপানো যুদ্ধে সিরিয়ার তেলখাতে ক্ষতি ১০ হাজার কোটি ডলার

    ফেব্রুয়ারি ০৬, ২০২২ ০৮:১০

    সিরিয়ার ওপর বিদেশি মদদে চাপিয়ে দেয়া যুদ্ধে দেশটির জ্বালানী খাতে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

  • ইসরাইলি যুদ্ধমন্ত্রীর সফরের বিরুদ্ধে বাহরাইনের জনগণের প্রচণ্ড বিক্ষোভ

    ইসরাইলি যুদ্ধমন্ত্রীর সফরের বিরুদ্ধে বাহরাইনের জনগণের প্রচণ্ড বিক্ষোভ

    ফেব্রুয়ারি ০৫, ২০২২ ১৬:০৫

    বাহরাইনের জনগণ সেদেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ করে ইসরাইলের যুদ্ধমন্ত্রীসহ দখলদার এ শক্তির বিভিন্ন কর্মকর্তার একের পর এক বাহরাইন সফরের তীব্র নিন্দা জানিয়েছে।

  • সিরিয়ার ভূখণ্ডে তুর্কি হামলা অব্যাহত; ১৪ পিকেকে সদস্য নিহত

    সিরিয়ার ভূখণ্ডে তুর্কি হামলা অব্যাহত; ১৪ পিকেকে সদস্য নিহত

    ফেব্রুয়ারি ০৫, ২০২২ ১৫:১৯

    সিরিয়া ভূখণ্ডে তুরস্কের অবৈধ হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে'র ১৪ জন সদস্য প্রাণ হারিয়েছে।

  • সিরিয়ার তারতুস বন্দরে ভিড়ল রাশিয়ার উভচর যুদ্ধজাহাজ

    সিরিয়ার তারতুস বন্দরে ভিড়ল রাশিয়ার উভচর যুদ্ধজাহাজ

    ফেব্রুয়ারি ০৫, ২০২২ ০৭:১৭

    রাশিয়ার উত্তরাঞ্চলীয় ও বাল্টিক নৌবহরের কয়েকটি উভচর যুদ্ধজাহাজ সিরিয়ার তারতুস বন্দরে নোঙ্গর করেছে। ইউক্রেন ইস্যুতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে যখন রাশিয়ার উত্তেজনা চলছে তখন রুশ নৌবহরটি সিরিয়ার বন্দরে পৌঁছাল।