পশ্চিম এশিয়া
  • আবারো ইসরাইলের ক্ষেপণাস্ত্র আগ্রাসন প্রতিরোধ করল সিরিয়া

    আবারো ইসরাইলের ক্ষেপণাস্ত্র আগ্রাসন প্রতিরোধ করল সিরিয়া

    জুলাই ২১, ২০২০ ০৪:০৭

    সিরিয়া বলেছে, দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলতার সাথে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র আগ্রাসন মোকাবেলা করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল জানিয়েছে, গোলান উপত্যকার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্রগুলো রাজধানী দামেস্কের দিকে উড়ে যায়। তবে এসব ক্ষেপণাস্ত্র দামেস্কের আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী এবং সে ফুটেজ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

  • জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ড: আমেরিকার বিরুদ্ধে যৌথভাবে মামলা করবে ইরাক ও ইরান

    জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ড: আমেরিকার বিরুদ্ধে যৌথভাবে মামলা করবে ইরাক ও ইরান

    জুলাই ২১, ২০২০ ০৩:১৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার জন্য আমেরিকার বিরুদ্ধে ইরান এবং ইরাক যৌথভাবে মামলা করবে।

  • ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ অবস্থান ইসরাইলি পরিকল্পনা রুখে দেবে: হামাস

    ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ অবস্থান ইসরাইলি পরিকল্পনা রুখে দেবে: হামাস

    জুলাই ২০, ২০২০ ১৯:০৯

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে ইহুদিবাদী ইসরাইলের ভূমি সংযুক্তকরণ পরিকল্পনা ব্যর্থ হবে। ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্দান উপত্যকা রক্ষা করার জন্য তিনি ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ অবস্থান জোরদারের আহ্বান জানিয়েছেন।

  • রাজা সালমান অসুস্থ: ইরাকি প্রধানমন্ত্রীর সফর স্থগিত করল রিয়াদ

    রাজা সালমান অসুস্থ: ইরাকি প্রধানমন্ত্রীর সফর স্থগিত করল রিয়াদ

    জুলাই ২০, ২০২০ ১৭:৩৯

    রাজা সালমান বিন আবদুল আজিজ অসুস্থ হওয়ার কারণে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমির সৌদি সফর স্থগিত করা হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ আজ (সোমবার) এ ঘোষণা দেন। সৌদি রাজা বর্তমানে রাজধানী রিয়াদের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি রয়েছেন।

  • ইরানে হামলার জন্য কুর্দিস্তানের মাটি ব্যবহৃত হবে না: মাসুদ বারজানি

    ইরানে হামলার জন্য কুর্দিস্তানের মাটি ব্যবহৃত হবে না: মাসুদ বারজানি

    জুলাই ২০, ২০২০ ১২:২৫

    ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের সাবেক প্রেসিডেন্ট এবং কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির প্রধান মাসুদ বারজানি বলেছেন, কুর্দিস্তানের মাটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হামলার জন্য কখনো ব্যবহৃত হতে দেয়া হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে গতকাল (রোববার) এক বৈঠকে এ আশ্বাস দেন তিনি।

  • করোনার মধ্যেও ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে আগ্রহী ইরাক

    করোনার মধ্যেও ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে আগ্রহী ইরাক

    জুলাই ২০, ২০২০ ১১:৩৩

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের নেতৃত্ব একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল গতকাল বাগদাদ সফর করেছেন। তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে ইরাকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

  • সৌদি রাজা সালমান হাসপাতালে ভর্তি

    সৌদি রাজা সালমান হাসপাতালে ভর্তি

    জুলাই ২০, ২০২০ ১১:১৩

    সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা (এসপিএ) আজ (সোমবার) এ তথ্য নিশ্চিত করেছে।

  • আল-কুদস শহরের গভর্নরকে আবার আটক করেছে ইসরাইল

    আল-কুদস শহরের গভর্নরকে আবার আটক করেছে ইসরাইল

    জুলাই ২০, ২০২০ ০২:৩২

    ফিলিস্তিনের অধিকৃত আল-কুদস শহরের গভর্নর আদনান গেইতকে আবারো আটক করেছে ইহুদিবাদী ইসরাইল।

  • ভোটের দিনে আলেপ্পোয় বোমা বিস্ফোরণ; নিহত ৭

    ভোটের দিনে আলেপ্পোয় বোমা বিস্ফোরণ; নিহত ৭

    জুলাই ২০, ২০২০ ০১:৪৬

    সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আজাজ শহরের কাছে গোপনে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। দেশটিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিনে এই বোমা হামলা হলো।