আল-কুদস শহরের গভর্নরকে আবার আটক করেছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i81587-আল_কুদস_শহরের_গভর্নরকে_আবার_আটক_করেছে_ইসরাইল
ফিলিস্তিনের অধিকৃত আল-কুদস শহরের গভর্নর আদনান গেইতকে আবারো আটক করেছে ইহুদিবাদী ইসরাইল।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ২০, ২০২০ ০২:৩২ Asia/Dhaka
  • আল-কুদস শহরের গভর্নর আদনান গেইত
    আল-কুদস শহরের গভর্নর আদনান গেইত

ফিলিস্তিনের অধিকৃত আল-কুদস শহরের গভর্নর আদনান গেইতকে আবারো আটক করেছে ইহুদিবাদী ইসরাইল।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গতকাল (রোববার) সকালে আদনান গেইতের বাড়িতে অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী এবং তাকে আটক করে।

বিভিন্ন প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, মাস্ক পরা অবস্থায় আদনান গেতকে পুলিশ এস্কর্ট দিয়ে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছে।

আল-কুদস শহরে আল-আকসা মসজিদ

আদনান গেইতকে কেন আটক করা হয়েছে তা এখনো পরিষ্কার নয় তবে এ ব্যাপারে ইসরাইলি পুলিশ আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে।

২০১৮ সালে আদনান গেইত আল-কুদস শহরের গভর্নর হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল তাকে ১৭ বার আটক করেছে। আল-কুদস শহরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের তৎপরতা দেখভাল করার দায়িত্ব তার।#

পার্সটুডে/এসআইবি/২০