-
দুর্নীতির অভিযোগ থেকে দায়মুক্তি চান যুদ্ধবাজ নেতানিয়াহু
জানুয়ারি ০২, ২০২০ ১২:০৮দুর্নীতির বিচার চলার মধ্যেই সংসদের কাছে দায়মুক্তি চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, আইন অনুযায়ী তিনি এ পদক্ষেপ নেবেন এবং এর উদ্দেশ্য হবে ইসরাইলকে আরো সেবা দেয়া।
-
বাগদাদে মার্কিন দূতাবাসের কনস্যুলার সেবা বন্ধ করা হয়েছে
জানুয়ারি ০২, ২০২০ ১১:৪০ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে জনসাধারণের জন্য কনস্যুলার সেবা বন্ধ করা হয়েছে। ইরাকের হাজার হাজার বিক্ষুব্ধ জনতা দূতাবাস ভবনে হামলা চালানোর পর মার্কিন সরকার এই ব্যবস্থা নিয়েছে। ইরাকের জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ-শাবির ওপর মার্কিন সেনাদের বিমান হামলার প্রতিবাদ জানাতে গিয়ে বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে দূতাবাস ভবনে হামলা চালায়।
-
হাশদ আশ-শাবির অনুরোধে মার্কিন দূতাবাস অবরোধকারী জনতা সরে গেছে
জানুয়ারি ০২, ২০২০ ০৫:০১ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস অবরোধ করে রাখা বিক্ষুব্ধ জনতা দেশটির সরকারপন্থি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির আহ্বানে সাড়া দিয়ে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। হাশদ আশ-শাবির কয়েকটি ঘাঁটিতে মার্কিন বিমান হামলায় অন্তত ২৫ জওয়ান নিহত হওয়ার জের ধরে ক্ষুব্ধ জনতা মার্কিন দূতাবাস অবরোধ করেছিল।
-
বিমান ঘাঁটিতে সন্ত্রাসীদের রকেট হামলা ব্যর্থ করল রুশ সেনারা
জানুয়ারি ০১, ২০২০ ১৯:৫৫সিরিয়ার লাতাকিয়া প্রদেশের কৌশলগত হেমেইমিম বিমান ঘাঁটিতে সন্ত্রাসীদের রকেট হামলা ব্যর্থ করে দিয়েছে রাশিয়ার সেনারা। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (বুধবার) জানিয়েছে, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা বিমান ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালালে রুশ সেনারা ক্ষেপণাস্ত্রের সেগুলো সাহায্যে ভূপাতিত করে।
-
গত বছর নারী-শিশুসহ ৫৫০০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল
জানুয়ারি ০১, ২০২০ ১৫:২৮ইহুদিবাদী ইসরাইল গত বছর অধিকৃত পশ্চিম তীরে নারী এবং শিশুসহ সাড়ে পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে। আটককারীদের মধ্যে ৮৮৯ নারী এবং ১২৮ মেয়ে এবং নারী রয়েছে বলে ফিলিস্তিনের কয়েকটি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে।
-
বিক্ষোভের মুখে মার্কিন কূটনীতিকদের হেলিকপ্টারে করে সরিয়ে নিল আমেরিকা
জানুয়ারি ০১, ২০২০ ১৪:৪২ইরাকের রাজধানী বাগদাদে প্রচণ্ড বিক্ষোভ এবং প্রতিবাদের মুখে মার্কিন দূতাবাস থেকে কূটনীতিকদের হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে আজ (বুধবার) প্রকাশিত এক ভিডিওতে এ ঘটনা দেখা গেছে।
-
ইরাকে অস্থিতিশীলতা: মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে আরো ৪,০০০ মার্কিন সেনা
জানুয়ারি ০১, ২০২০ ১১:৪৯ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ এবং হামলার পর মধ্যপ্রাচ্যে আরো চার হাজার সেনা পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। এর আলোকে আমেরিকার ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় চার হাজার সেনাকে সম্ভাব্য মোতায়েনের জন্য সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এর অর্থ হচ্ছে তাদেরকে যেকোনো মুহূর্তে মোতায়েন করা হবে।
-
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারীর সাক্ষাৎ
জানুয়ারি ০১, ২০২০ ০২:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র সহকারী আলী আসগার খাজি সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
-
সিরিয়া থেকে অনুগত গেরিলাদের লিবিয়ায় পাঠাতে চায় তুরস্ক: রিপোর্ট
ডিসেম্বর ৩১, ২০১৯ ১৫:১১তুরস্ক সরকার সিরিয়া থেকে বহুসংখ্যক অনুগত গেরিলাকে লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। ত্রিপোলিভিত্তিক লিবিয়ার সরকারকে সামরিক সমর্থন দেয়ার জন্য তুরস্ক যে পরিকল্পনা নিয়েছে তার অংশ হিসেবে আঙ্কারা এসব গেরিলা পাঠানোর চিন্তা করছে।
-
ইরাকে মার্কিন হামলায় শহীদদের দাফন সম্পন্ন; ৩ দিনের জাতীয় শোক ঘোষণা
ডিসেম্বর ৩১, ২০১৯ ১৪:১৩ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। জনপ্রিয় বাহিনী হাশদ আশ শাবি'র কয়েকটি ঘাঁটিতে বিমান হামলায় হতাহতদের সম্মানে এ শোক ঘোষণা করা হয়েছে।