-
ইরাকে হাশদ আশ-শাবির ঘাঁটিতে মার্কিন বিমান হামলা: নিহত ২৫ আহত ৫১
ডিসেম্বর ৩০, ২০১৯ ০৪:৪৯ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবি’র অন্তত পাঁচটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। গতকাল (রোববার) শেষ বেলায় এ বাহিনীর ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী ৪৫ ও ৪৬ নম্বর ব্রিগেডের ওপর ড্রোন ব্যবহার করে হামলা চালায় মার্কিন বাহিনী।এসব হামলায় অন্তত ২৫ জন নিহত ও অপর ৫১ জন আহত হয়েছে।
-
ইরানের তীব্র প্রতিবাদের মুখে নিজ আচরণের ব্যাখ্যা দিল কুয়েত
ডিসেম্বর ৩০, ২০১৯ ০৪:২৩ইরানের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নেতার সঙ্গে কুয়েতের পার্লামেন্ট স্পিকারের সাক্ষাতের ঘটনায় তেহরান তীব্র প্রতিবাদ জানানোর পর এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে কুয়েত। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন,এ সাক্ষাতের ব্যাপারে কুয়েত সরকার কিছু জানে না এবং দেশটি ইরানের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে।
-
ইসরাইলের সঙ্গে গ্যাস চুক্তি বাতিলের দাবিতে জর্দানে বিক্ষোভ
ডিসেম্বর ২৯, ২০১৯ ১৫:৫১দখলদার ইসরাইলের সঙ্গে স্বাক্ষরিত গ্যাস চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল (শনিবার) রাজধানী আম্মানে অনুষ্ঠিত বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। বিক্ষোভকারীরা এ সময় ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
-
‘লিবিয়ার গোলযোগ থামাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তুরস্ক’
ডিসেম্বর ২৯, ২০১৯ ১৫:২৩তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, লিবিয়ায় সহিংসতা দীর্ঘায়িত হলে উত্তর আফ্রিকার এ দেশটি মারাত্মক সংকটের মধ্যে পড়বে। তিনি বলেন, লিবিয়া যদি সিরিয়ার মতো হয়ে যায় তাহলে এই অঞ্চলের আরো দেশ এ ধরণের সংকটে পড়বে।
-
ইরাকে সহিংসতা অব্যাহত; তেলক্ষেত্র বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা
ডিসেম্বর ২৯, ২০১৯ ১৪:০৭ইরাকে সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে দেশের দক্ষিণাঞ্চলের একটি তেলক্ষেত্র বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা।
-
নিজ নিজ দেশের সন্ত্রাসীদের ফিরিয়ে নিন: ইউরোপের প্রতি সিরিয়ার আহ্বান
ডিসেম্বর ২৯, ২০১৯ ০৪:০০সিরিয়া থেকে নিজ নিজ দেশের সন্ত্রাসীদের ফিরিয়ে নেয়ার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক।জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার জাফারি শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের এক বৈঠকে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান।
-
‘ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানই অগ্রাধিকার পাচ্ছে’
ডিসেম্বর ২৮, ২০১৯ ১৪:৫৯ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ বলেছে, তাদের কাছে ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশেষভাবে অগ্রাধিকার পাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির প্রতি ইঙ্গিত করে গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন এই মন্তব্য করেন।
-
তুরস্কের কাছে সামরিক সহযোগিতা চেয়েছে লিবিয়া: এরদোগানের সহকারি
ডিসেম্বর ২৮, ২০১৯ ১৪:১১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের একজন সহকারী জানিয়েছেন, আংকারার কাছে সামরিক সহযোগিতা চেয়েছে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
-
ইয়েমেনিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বহু সেনা হতাহত
ডিসেম্বর ২৮, ২০১৯ ১১:৪৫ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে। সৌদি আরবের নাজরান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের সেনারা ওই হামলা চালায়।
-
আমেরিকা ও তুরস্কের হাত থেকে তেল ক্ষেত্রগুলো উদ্ধার করা হবে: সিরিয়া
ডিসেম্বর ২৮, ২০১৯ ০৫:৫২আমেরিকা ও তুরস্কসহ যেকোনো আগ্রাসী বাহিনীর হাত থেকে নিজের তেল ক্ষেত্রগুলো উদ্ধার করবে সিরিয়া। এমন প্রত্যয় ব্যক্ত করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সিনিয়র উপদেষ্টা বাসিনা শাবান।