-
বিক্ষোভের অনুমতি আছে তবে সহিংসতা সহ্য করা হবে না: ইরাকি প্রধানমন্ত্রী
অক্টোবর ২৫, ২০১৯ ০৭:৪২ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি জনগণের প্রতিবাদ করার অধিকারকে স্বীকার করে বলেছেন, জনগণ যেকোনো সমস্যা নিয়ে বিক্ষোভ-প্রতিবাদ করতে পারে তবে সহিংসতা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। আজ (শুক্রবার) ইরাকজুড়ে যখন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদ করার পরিকল্পনা করছে তখন আদিল আব্দুল মাহদি এ হুঁশিয়ারি দিলেন।
-
নেতানিয়াহুর সঙ্গে গোপনে বৈঠক করলেন বাহরাইনের রাজা হামাদ
অক্টোবর ২৫, ২০১৯ ০৫:৫০ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা গোপনে বৈঠক করেছেন। সম্প্রতি হাঙ্গেরির রাজধানী বুদপেস্টে এই বৈঠক হয়।
-
তুরস্ক সীমান্তবর্তী এলাকা থেকে কুর্দি গেরিলা প্রত্যাহার শুরু হয়েছে
অক্টোবর ২৫, ২০১৯ ০৪:৩৪সিরিয়ার কুর্দি গেরিলারা তুরস্কের দীর্ঘ সীমান্ত এলাকার বেশ কয়েকটি অবস্থান থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। গত মঙ্গলবার রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলবর্তী সোচি শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মধ্যে যে চুক্তি হয়েছে তার আওতায় কুর্দি গেরিলারা এসব অবস্থান ছেড়ে দিল।
-
তুর্কি সামরিক অভিযান বন্ধে ভূমিকা রাখায় রাশিয়াকে ধন্যবাদ জানাল কুর্দি গেরিলারা
অক্টোবর ২৪, ২০১৯ ১১:১৪সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান বন্ধ করার ব্যাপারে রাশিয়া যে ভূমিকা রেখেছে সে জন্য সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ মস্কোকে ধন্যবাদ জানিয়েছে।
-
মার্কিন সেনা ইরাকে মোতায়েন করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী
অক্টোবর ২৪, ২০১৯ ০৭:৩৯ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি বলেছেন, সিরিয়া থেকে প্রত্যাহার করা মার্কিন সেনাদের ইরাকে অবস্থান করতে দেয়া হবে না। তিনি সুস্পষ্ট করে বলেছেন, সিরিয়া থেকে ফেরা এসব সেনাকে ইরাকের মাটিতে মোতায়েন করার কোনো অনুমতি নেই।
-
নেতানিয়াহু ব্যর্থ: সরকার গঠনের দায়িত্ব এখন বেনি গান্তজের ওপর
অক্টোবর ২৪, ২০১৯ ০৭:০৯ইহুদিবাদী ইসরাইলের রাজনৈতিক অচলাবস্থা এখনো অব্যাহত রয়েছে। সেখানে যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গঠনে ব্যর্থ হওয়ার পর এখন নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেয়া হয়েছে সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল বেনি গান্তজের ওপর। গত নির্বাচনের ফলাফলে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বেনিগান্তজকে ঐক্য জোটের সরকার গঠন করতে হবে।
-
নিয়োগের ১০ মাস পর বরখাস্ত হলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী; নতুন মুখ প্রিন্স ফয়সাল
অক্টোবর ২৪, ২০১৯ ০৬:৫২সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল আসাফকে সরিয়ে দেওয়া হয়েছেন। নিয়োগের মাত্র ১০ মাস পর তাকে সরিয়ে দেওয়া হলো। নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদকে নিয়োগ দেওয়া হয়েছে।
-
প্রতি ১২ মিনিটে ইয়েমেনের একটি শিশু মারা যাচ্ছে: জাতিসংঘ
অক্টোবর ২৪, ২০১৯ ০৩:৪৫প্রতি ১২ মিনিটে সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেনের একটি করে শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের উন্নয়ন কার্যক্রম বা ইউএনডিপি’র পরিচালক আখিম স্টেইনার বুধবার নিউ ইয়র্কে এক বক্তৃতায় এ তথ্য জানান।
-
মন্ত্রীদের বেতন কমানোর ঘোষণাতেও থামছে না লেবাননের বিক্ষোভকারীরা
অক্টোবর ২৩, ২০১৯ ১৬:১০লেবাননে টানা সপ্তম দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির সরকার নতুন সংস্কার কর্মসূচি ঘোষণা করার পরও বিক্ষোভ চলছে। নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় রাজধানী বৈরুতের বিভিন্ন এলাকায় যান চলাচল শুরু হলেও বিভিন্ন সড়ক এখনও বন্ধ রয়েছে।
-
ইসরাইলের উপস্থিতিতে বাহরাইনে শেষ হল দু'দিনের সম্মেলন: মূল টার্গেট ইরান
অক্টোবর ২৩, ২০১৯ ১৫:১৬বাহরাইনের রাজধানী মানামায় বিমান চলাচল ও সমুদ্র নিরাপত্তা বিষয়ক দু'দিনের সম্মেলন শেষ হয়েছে। সোম ও মঙ্গলবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।