-
আল-আকসা মসজিদের অবমাননা সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধ ডেকে আনবে: হামাস
অক্টোবর ২২, ২০১৯ ১০:৪৫ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, পবিত্র আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনাকারীদের অবমাননার কারণে সর্বাত্মকভাবে আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।
-
সরকার গঠনে ব্যর্থ হলেন নেতানিয়াহু; সংকটের আশঙ্কা
অক্টোবর ২২, ২০১৯ ০৯:২৮ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের ব্যর্থতা স্বীকার করে সরকার গঠনের সুযোগ নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গান্তস’র হাতে ছেড়ে দিয়েছেন। তিনি সরকার গঠন করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।
-
সিরিয়ার তেলের লোভ ছাড়তে পারল না আমেরিকা; মোতায়েন থাকবে ২০০ সেনা
অক্টোবর ২২, ২০১৯ ০৩:২৮আমেরিকা সিরিয়ার উত্তরাঞ্চল থেকে তার সব সেনা প্রত্যাহার করে নিয়েছে বলে খবর প্রকাশিত হওয়া সত্ত্বেও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, তেলের খনিগুলোর নিরাপত্তা রক্ষার স্বার্থে কিছু সেনা উত্তর সিরিয়ায় রেখে দেয়া হতে পারে।
-
তুরস্কের পদক্ষেপে খণ্ড-বিখণ্ড হবে সিরিয়া: বাস্তবায়িত হবে মার্কিন পরিকল্পনা
অক্টোবর ২১, ২০১৯ ১৫:২০তুরস্কের কর্মকর্তারা সিরিয়ার বিরুদ্ধে হুমকি অব্যাহত রেখেছেন। দেশটির প্রেসিডেন্ট এরদোগানের উপদেষ্টা ইয়াসিন আকতাই সতর্ক করে দিয়ে বলেছেন, সিরিয়ার যেসব এলাকা থেকে কুর্দি গেরিলারা পিছু হটেছে সেসব এলাকায় সিরীয় সেনাদের প্রবেশের অর্থ হবে যুদ্ধ ঘোষণা।
-
সেইফ জোনে একটি কুর্দি গেরিলাকেও দেখতে চাই না আমরা: তুরস্ক
অক্টোবর ২১, ২০১৯ ১১:২৭তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সিরিয়ার ভেতরে পরিকল্পিত নিরাপদ অঞ্চলে একটি কুর্দি গেরিলাকেও দেখতে চায় না আঙ্কারা। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সীমান্ত থেকে ২০ কিলোমিটার ভেতর পর্যন্ত নিরাপদ অঞ্চল গঠনের পরিকল্পনা করেছে তুরস্ক এবং আমেরিকা।
-
আল-কুদসকে ইহুদিকরণের ইসরাইলি পরিকল্পনা বাস্তবায়িত হবে না: হামাস
অক্টোবর ২১, ২০১৯ ০৮:৪৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, পবিত্র আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিকরণের যে পরিকল্পনা ইসরাইল নিয়েছে তা কখনো বাস্তবে রূপ লাভ করবে না।
-
আমেরিকার পথ অনুসরণ করে সিরিয়া থেকে ব্রিটিশ সেনাও প্রত্যাহার
অক্টোবর ২১, ২০১৯ ০৮:২৬সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর একই পথ অনুসরণ করেছে ব্রিটেন। ব্রিটিশ স্পেশাল ফোর্সকে সিরিয়া থেকে বাধ্যতামূলকভাবে প্রত্যাহার করা হয়েছে।
-
আলেপ্পো এবং রাকা থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করেছে আমেরিকা
অক্টোবর ২১, ২০১৯ ০৮:০৬সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো এবং রাকা প্রদেশ থেকে আমেরিকার সব সেনা প্রত্যাহার করা হয়েছে। গতকাল (রোববার) লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে একটি সূত্র মার্কিন সেনা প্রত্যাহার করার কথা নিশ্চিত করেছে।
-
সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেয়ার আলোচনা শুরু করেছে আরব লীগ
অক্টোবর ২১, ২০১৯ ০৬:০২জর্দান সফররত আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইত স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আস-সাফাদির সঙ্গে বৈঠকে সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার বিষয়ে আলোচনা করেছেন। রোববার জর্দানের রাজধানী আম্মানে দুই শীর্ষ কূটনীতিকের মধ্যে এ বৈঠকে অনুষ্ঠিত হয়।
-
কুর্দি অধ্যুষিত এলাকায় সিরীয় সেনাদের প্রবেশ মানে যুদ্ধ ঘোষণা: তুরস্ক
অক্টোবর ২০, ২০১৯ ১৬:০১তুর্কি প্রেসিডেন্টের উপদেষ্টা ইয়াসিন আকতাই বলেছেন, সিরিয়ার যেসব এলাকা থেকে কুর্দিরা পিছু হটেছে সেসব এলাকায় সিরীয় সেনাদের প্রবেশের অর্থ হবে যুদ্ধ ঘোষণা।