-
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ সরকারের সঙ্গে জোট গড়তে পারে কুর্দিরা
অক্টোবর ০৯, ২০১৯ ০৬:০৫সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলা বাহিনীর কমান্ডার মজলুম আব্দি দেশটির উত্তরাঞ্চলে তুরস্কের সম্ভাব্য অভিযান প্রতিহত করার লক্ষ্যে দামেস্কের সঙ্গে জোট গড়ার আভাস দিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার উৎখাতের প্রচেষ্টায় তৎপর এই কুর্দি গেরিলাদেরকে এতদিন আমেরিকা পূর্ণ সমর্থন দিয়ে আসছিল।
-
ইয়েমেনিদের শক্ত হামলায় স্তম্ভিত সৌদি শাসকগোষ্ঠী: চিন্তিত আমেরিকা
অক্টোবর ০৮, ২০১৯ ১৪:০২ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে 'নাসরুম মিনাল্লাহি' অর্থাৎ 'আল্লাহর পক্ষ থেকে সাহায্য' নামে অভিযান চালানোর খবর দিয়েছেন।
-
আমরা আগের চেয়ে শক্তিশালী, সংগ্রাম চলবে: ফিলিস্তিনের ইসলামি জিহাদ
অক্টোবর ০৮, ২০১৯ ১৩:৪০ইরানে নিযুক্ত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিনিধি নাসের আবুশরিফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রাম কখনোই থামবে না। কিন্তু লজ্জার বিষয় হলো কয়েকটি বৃহৎ আরব দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের কাছে হাত পেতেছে।
-
মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিপদের মুখে আন্তর্জাতিক বাণিজ্য
অক্টোবর ০৮, ২০১৯ ১৩:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাণিজ্য বিপদের মুখে পড়েছে। নজিরবিহীন এই ঝুঁকি মোকাবেলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই নীরবতা ভাঙতে হবে।
-
সিরিয়ার উত্তরাঞ্চল থেকে চলে গেছে মার্কিন সেনা; পড়ে আছে শূন্য ঘাঁটি
অক্টোবর ০৮, ২০১৯ ১০:৪০সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ফলে তুরস্কের সীমান্তবর্তী তেল আরকাম ঘাঁটিটি এখন শূন্য অবস্থায় পড়ে রয়েছে।
-
সিরিয়ায় অভিযান সাময়িক: ইরানকে আশ্বস্ত করল তুরস্ক
অক্টোবর ০৮, ২০১৯ ১০:০৫তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফকে এই বলে আশ্বস্ত করেছেন যে, সিরিয়ায় তুর্কি সেনারা যে অভিযান চালাচ্ছে তা হবে সাময়িক এবং ক্ষণস্থায়ী।
-
সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয় নি: ইরাকের প্রেসিডেন্ট
অক্টোবর ০৮, ২০১৯ ০৯:৪৬ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, সরকারের পক্ষ থেকে কাউকেই বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অনুমতি দেওয়া হয় নি। যারা মানুষের উপর গুলি চালিয়েছে তারাই দেশের প্রকৃত শত্রু বলে মন্তব্য করেন। একইসঙ্গে তিনি গণমাধ্যমকে প্রকৃত বাস্তবতা তুলে ধরার আহ্বান জানান।
-
সিরিয়ায় অভিযান চালাতে তুরস্ককে সবুজ সংকেত দিয়েছে আমেরিকা
অক্টোবর ০৭, ২০১৯ ১৩:৫২সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ব্যাপারে তুরস্ককে সবুজ সংকেত দিয়েছে আমেরিকা। অথচ ওয়াশিংটন দীর্ঘদিন ধরে কুর্দিদেরকে সমর্থন ও মদদ দিয়ে এসেছে এবং কুর্দিদের মিত্র হিসেবে কাজ করেছে।
-
ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে চুক্তি: রিপোর্ট
অক্টোবর ০৭, ২০১৯ ০৯:০৬ইহুদিবাদী ইসরাইল এবং কয়েকটি আরব দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে। ফিলিস্তিনিদের ভাগ্যে কি ঘটবে সেদিকে খেয়াল না দিয়েই জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল গান্তজ এবং আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিতে উপনীত হন।
-
বাগদাদের গভর্নরের পদত্যাগপত্র গ্রহণ করেছে গভর্নিং কাউন্সিল
অক্টোবর ০৭, ২০১৯ ০২:৫২ইরাকের বাগদাদ প্রদেশের গভর্নিং কাউন্সিল ওই প্রদেশের গভর্নর ফালাহ আল-জাযায়েরি’র পদত্যাগপত্র গ্রহণ করেছে। ইরাকের সরকারি টেলিভিশনে প্রচারিত এক খবরে একথা জানানো হয়েছে। গভর্নিং কাউন্সিল বলেছে, তারা শিগগিরই একজন নতুন গভর্নর নিয়োগ দেবে।