-
আমিরাত থেকে আকাশে উড়েছিল আরকিউ-৪ গ্লোবাল হক : স্বীকার করলেন মন্ত্রী
জুন ২৮, ২০১৯ ১৩:২৮সংযুক্ত আরব আমিরাত বা ইউএই স্বীকার করেছে যে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর হাতে বিধ্বস্ত মার্কিন চালকহীন বিমান আরকিউ-৪ গ্নোবাল হকটি সে দেশ থেকে আকাশে উড়েছিল।
-
ইয়েমেন থেকে ব্যাপক সংখ্যক সেনা সরিয়ে নিল আমিরাত
জুন ২৮, ২০১৯ ১৩:০৭ইয়েমেন থেকে ব্যাপক সংখ্যক সেনা সরিয়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠাকে কেন্দ্র করে এ সব সেনাকে সরিয়ে আনা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
-
হেমেইমিম বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলা রুখে দিয়েছে রাশিয়া
জুন ২৮, ২০১৯ ০৭:৫২সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া প্রদেশের কৌশলগত হেমেইমিম বিমানঘাঁটিতে উগ্র সন্ত্রাসীদের হামলা প্রতিহত করেছে রাশিয়ার সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে ওই হামলা প্রতিহত করা হয়। ঘাঁটিটি ২০১৪ সাল থেকে রাশিয়া ব্যবহার করে আসছে।
-
ডিল অব দ্যা সেঞ্চুরি সম্মেলন: বাহরাইন দূতাবাসে ইরাকিদের হামলা
জুন ২৮, ২০১৯ ০৬:০৯মার্কিন পৃষ্ঠপোষকতায় চরম বিতর্কিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ সম্মেলন অনুষ্ঠানের প্রতিবাদে ইরাকের রাজধানী বাগদাদে বাহরাইনের দূতাবাসে হামলা চালিয়েছে ক্ষুব্ধ লোকজন। ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ সংরক্ষণ ও সুবিধার জন্য আমেরিকা আরব রাষ্ট্র বাহরাইনে এ সম্মেলন আয়োজন করে।
-
তেল ট্যাংকারে ইরান হামলা করে নি: সংযুক্ত আরব আমিরাত
জুন ২৭, ২০১৯ ১৫:৪৮সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন যায়েদ আল নাহিয়ান বলেছেন, ওমান সাগরে তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর ব্যাপারে ইরানকে দায়ী করার মতো পরিষ্কার, বৈজ্ঞানিক ও সন্তোষজনক কোনো প্রমাণ নেই।
-
৯৮.৪ শতাংশ ফিলিস্তিনি ডিল অব দ্য সেঞ্চুরির বিরোধী: জরিপ
জুন ২৭, ২০১৯ ১৪:২৭ফিলিস্তিনের ৯৮.৪ শতাংশ মানুষ আমেরিকার ডিল অব দ্য সেঞ্চুরির বিরোধী। ফিলিস্তিনের গাজার আল-আকসা বিশ্ববিদ্যালয়ের জনমত জরিপ ও গবেষণা কেন্দ্রের জনমত জরিপের ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে।
-
‘ইসরাইলের সঙ্গে শান্তি আর ভালো সম্পর্ক চায় বাহরাইন’
জুন ২৭, ২০১৯ ১৪:১৫বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমাদ আলে খলিফা প্রকাশ্যে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে তার দেশ শান্তি এবং ভালো সম্পর্ক চায়। বাহরাইন দীর্ঘদিন গোপনে দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক রেখে চললেও এখন তারা প্রকাশ্যে সে সম্পর্ক প্রতিষ্ঠার কথা বলল।
-
অর্থনীতির আড়ালে বাহরাইনে শেষ হল ট্রাম্পের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা নিয়ে সম্মেলন
জুন ২৬, ২০১৯ ১৫:০৬বাহরাইনের রাজধানী মানামায় কথিত অর্থনৈতিক বিষয়ক সম্মেলনের আজ ছিল দ্বিতীয় ও শেষ দিন। গতকাল ওই সম্মেলন শুরু হয়েছিল। বাহরাইনের জনগণ এ সম্মেলনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে।
-
আমেরিকা কেন, কোনো দেশই ইরানে হামলার সাহস করবে না: কমান্ডার
জুন ২৬, ২০১৯ ১১:২৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, শুধু আমেরিকা নয়, কোন দেশই ইরানে হামলা চালানোর সাহস করবে না।
-
ইরানে হামলার জন্য ইরাকি ভূখণ্ড ব্যবহার করতে দেব না: প্রেসিডেন্ট সালিহ
জুন ২৬, ২০১৯ ১০:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর মার্কিন সামরিক আগ্রাসনের জন্য কোনো অবস্থাতেই ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না। এ ঘোষণা দিয়েছেন ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ।