-
ওমান সাগরে হামলা; ইরানের বিরুদ্ধে নয়া অভিযোগ জানাল আমেরিকা
জুন ১৭, ২০১৯ ০০:৫৫পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকায় মোতায়েন সন্ত্রাসী মার্কিন বাহিনী ‘সেন্টকম’ নতুন করে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছে। ওই বাহিনী দাবি করেছে, ওমান সাগরে গত বৃহস্পতিবার দু’টি তেল ট্যাংকারে রহস্যজনক হামলার সময় ইরান একটি মার্কিন ড্রোনকে গুলি করে ভূপাতিত করার চেষ্টা করেছে।
-
ফিলিস্তিনিদের বিরোধিতার কারণে ট্রাম্পের ষড়যন্ত্র ব্যর্থ: স্বশাসন কর্তৃপক্ষ
জুন ১৬, ২০১৯ ১৪:৩৮ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রাদিনা বলেছেন, ফিলিস্তিনিদের বিরোধিতার কারণে মার্কিন সরকারের 'ডিল অব দ্য সেঞ্চুরি' ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'ডিল অব দ্য সেঞ্চুরি'-কে তাদের বিরুদ্ধে মহাষড়যন্ত্র হিসেবে মনে করছেন।
-
অপরাধ স্বীকার করল নেতানিয়াহুর স্ত্রী; ১৫ হাজার ডলার জরিমানা
জুন ১৬, ২০১৯ ১৩:৫০ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু রাষ্ট্রীয় অর্থ অপব্যবহার ও প্রতারণার কথা স্বীকার করে নিয়েছেন। জেরুজালেমের আদালত আজ (রোববার) এ অপরাধে তাকে ১৫ হাজার ডলার জরিমানা করেছে।
-
ইয়েমেনে নির্বিচারে সৌদি বোমা হামলা; ৩ শিশু নিহত
জুন ১৬, ২০১৯ ১২:৫২ইয়েমেনের বিভিন্ন প্রদেশে আজ (রোববার) নির্বিচারে বোমাবর্ষণ করেছে সৌদি আরব। আজকের হামলায় পশ্চিমাঞ্চলীয় হাজ্জা প্রদেশে অন্তত তিন শিশু নিহত ও চার জন আহত হয়েছে। আহতদের একজন নারী ও অপর তিনজন শিশু।
-
‘ইরানের কাছ থেকে গ্যাস ও বিদ্যুৎ কেনা চালিয়ে যেতে পারবে ইরাক’
জুন ১৬, ২০১৯ ০৫:৫৫ইরানের কাছ থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানি চালিয়ে যাওয়ার জন্য ইরাককে আরো ৯০ দিনের ছাড় দিয়েছে ওয়াশিংটন। ইরানের জ্বালানী খাতের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা থাকায় বিশ্বের যেকোন দেশ ইরানের কাছ থেকে জ্বালানী আমদানি করলে ওই দেশকেও মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়। কিন্তু ইরাককে ছাড় দেয়ার কারণে আগামী তিনমাস বাগদাদ তেহরানের কাছ থেকে নির্বিঘ্নে গ্যাস ও বিদ্যুৎ কেনা অব্যাহত রাখতে পারবে।
-
ফুজায়রা তেল ট্যাংকার হামলায় কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি: ইউএই
জুন ১৬, ২০১৯ ০১:৩২সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, গতমাসে তার দেশের ফুজায়রা বন্দরে চারটি তেল ট্যাংকারে হামলার ঘটনায় সুনির্দিষ্ট কোনো দেশকে দায়ী করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তিনি বুলগেরিয়া সফরে গিয়ে গতকাল (শনিবার) সোফিয়ায় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী একাতেরিনা জাহারেভিয়া’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
-
'ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইসরাইলে আঘাত হানতে সক্ষম'
জুন ১৫, ২০১৯ ১৪:২৪ইয়েমেনে বিমান বাহিনীর মুখপাত্র আব্দুল্লাহ জাফারি বলেছেন, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন যুদ্ধের গতি-প্রকৃতি পাল্টে দিয়েছে এবং আগ্রাসীরা খুব শিগগিরই হামলা বন্ধ করতে বাধ্য হবে।
-
ওমান সাগরে তেল ট্যাংকারে হামলায় ইসরাইল জড়িত: আরব কূটনীতিক
জুন ১৫, ২০১৯ ১৩:৩১ওমান সাগরে দু'টি তেল ট্যাংকারে হামলার সঙ্গে ইহুদিবাদী ইসরাইল জড়িত বলে কোনো কোনো আরব কূটনীতিক মনে করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরব কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে লেবাননের দৈনিক আল-জমহুরিয়া আজ (শনিবার) এ খবর দিয়েছে।
-
সৌদি বিমানবন্দরে আবারও ইয়েমেনিদের ড্রোন হামলা
জুন ১৪, ২০১৯ ১৪:৪৫ইয়েমেনের সামরিক বাহিনী আজ (শুক্রবার) আবারও সৌদি আরবের আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছে। চলতি সপ্তাহে এই বিমানবন্দরে এ নিয়ে দ্বিতীয় দফা হামলা চালালো ইয়েমেন।
-
ইরানের সঙ্গে যুদ্ধ করার অবস্থায় নেই আমেরিকা: হিজবুল্লাহ উপ-মহাসচিব
জুন ১৩, ২০১৯ ১৫:৪৭লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ করার অবস্থায় নেই। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরইমধ্যে তার যুদ্ধকামী অবস্থান থেকে পিছু হটেছেন। তবে ইরান সব সময় প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে, কখনো যুদ্ধের সূচনা করবে না।