-
ইসরাইলের বর্ণবাদী আইনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সর্বাত্মক ধর্মঘট
অক্টোবর ০১, ২০১৮ ১৫:১৯ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়ার বিতর্কিত আইনের বিরুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকাসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে।
-
দুবাই বিমানবন্দরে আবার হুথিদের ড্রোন হামলা
অক্টোবর ০১, ২০১৮ ১২:১৪ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোনের সাহায্যে বোমা হামলা চালিয়েছে। সৌদি আরবের সঙ্গে মিলে আমিরাতের সেনারা ইয়েমেনের ওপর হামলা জোরদার করার প্রেক্ষাপটে ইয়েমেনিরা এ হামলা চালালো।
-
সিরিয়াকে এস-৩০০ দেয়া ইসরাইলের জন্য মারাত্মক চ্যালেঞ্জ: তেল আবিব
অক্টোবর ০১, ২০১৮ ১০:০৬ইহুদিবাদী ইসরাইলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, সিরিয়াকে রাশিয়া যে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে তা তেল আবিবের জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
-
আগ্রাসন বন্ধ না হলে দুবাইয়ে হামলা চলবে: ইয়েমেনে সেনা মুখপাত্র
অক্টোবর ০১, ২০১৮ ০৮:৪৬ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র শারাফ লোকমান বলেছেন, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে পাল্টা হামলা অব্যাহত থাকবে। তিনি আরও বলেছেন, “আমি আরব আমিরাতের বিনিয়োগকারীদের এ হুঁশিয়ারি দিচ্ছি যে-ইয়েমেনে হামলা বন্ধ না হলে তাদের নিরাপত্তারও কোনো নিশ্চয়তা নেই। দুবাইয়েও হামলা অব্যাহত থাকবে।"
-
হামাসকে মোকাবেলার ক্ষমতা তেল আবিবের নেই: ইসরাইলের শিক্ষামন্ত্রী
অক্টোবর ০১, ২০১৮ ০৭:০৯ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে মোকাবেলা করার ক্ষমতা তেল আবিবের নেই বলে স্বীকার করেছেন ইসরাইলি শিক্ষামন্ত্রী নাফতালি বেনেত। তিনি গতকাল (রোববার) আরও বলেছেন, গাজা সীমান্তে যেসব ঘটনা ঘটছে তার জন্য যুদ্ধমন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান দায়ী। তার যুদ্ধকামী নীতির কারণেই ইসরাইলের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে তিনি জানান।
-
'এস-৩০০ সিরিয়ার জন্য বড় প্রাপ্তি'
সেপ্টেম্বর ৩০, ২০১৮ ১৫:২০সিরিয়ার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নাজদাত আনযোর বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সন্ত্রাসীদের প্রতি ইসরাইলের সহযোগিতা ও সমর্থন বন্ধে ভূমিকা রাখবে। ইরানের বার্তাসংস্থা 'মেহেরনিউজ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
-
ইয়েমেন থেকে আবার সৌদি সেনা অবস্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা
সেপ্টেম্বর ৩০, ২০১৮ ১৩:২৮ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা সৌদি আরবের জিজান প্রদেশের একটি সামরিক অবস্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বর্বর আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা এ হামলা চালায়।
-
কুয়েত থেকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করছে আমেরিকা
সেপ্টেম্বর ৩০, ২০১৮ ১০:০১কুয়েতে মোতায়েন দুটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। কেন এ ব্যবস্থা প্রত্যাহার করা হচ্ছে সে সম্পর্কে পেন্টাগন কথা বলতে না চাইলেও কুয়েত মার্কিন পদক্ষেপকে ‘রুটিন ওয়ার্ক’ বলে দাবি করেছে।
-
আমেরিকা সন্ত্রাস বিরোধী যুদ্ধ ছাড়া আর সবকিছুই করছে: সিরিয়া
সেপ্টেম্বর ৩০, ২০১৮ ০৩:২০সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, তার দেশে বিমান হামলা পরিচালনাকারী মার্কিন নেতৃত্বাধীন জোট সন্ত্রাস ও জঙ্গি বিরোধী যুদ্ধ ছাড়া আর সবকিছুই করছে। তিনি আরো বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসের বিরুদ্ধে যুদ্ধ করার নামে আমেরিকা সিরিয়ায় বিমান হামলা শুরু করলেও প্রকৃতপক্ষে সন্ত্রাস বিরোধী যুদ্ধে মার্কিন বাহিনীর কোনো ভূমিকা নেই।
-
৩ বছর পর জর্দান সীমান্ত খুলে দিল সিরিয়া
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১৫:১৩তিন বছর পর জর্দানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে সিরিয়া। বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীরা সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দিয়েছিল।